লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Monday | 17 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-24 09:29:24

'আমরা চোর বাটপার আর চাই না'

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, 'কে ক্ষমতায় আসবে সেটা বিবেচ্য বিষয় নয়। যে ভালো কাজ করবে সে আসুক। আমরা চোর বাটপার চাই না। দুর্নীতিমুক্ত সমাজ সবাই চায়। কিন্তু পুরোপুরি দুর্নীতিমুক্ত হবে এটাও ঠিক নয়। উন্নত বিশ্বেও দুর্নীতি আছে।' বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতি প্রসঙ্গে ব্যারিস্টার রফিক বলেন, 'পুঁটি মাছ থেকে শুরু হয়ে রুই কাতলা পর্যন্ত সবখানে দুর্নীতি। চিংড়ি কিনতে গেলে দুর্নীতি পদ্মা সেতু করতে গেলেও দুর্নীতি। এটা থেকে বের হয়ে আসতে হবে। মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ চায় সৎ লোক। বিএনপি-আওয়ামী লীগ-জামাত যে দলই ক্ষমতায় আসুক। মেজরিটি নিয়ে আসতে পারবে না।' ব্যারিস্টার রফিক-উল হক বলেন, 'সব দেশে দুর্নীতি আছে। তবে আমাদের দেশে দুর্নীতিতে ফরমালিন একটু বেশি হয়ে গেছে।' পদ্মা সেতু নিয়ে যে ঘটনা ঘটেছে, তাতে মিনিস্টার-পলিটিশিয়ানরা সতর্ক হবেন বলে মত প্রকাশ করে তিনি বলেন, 'সব ব্যাপারে হাত দেয়া যায় না। সংযত হবেন। এ বিষয়ে বিশ্বব্যাংকের পদক্ষেপ দুর্নীতি কমাবে।' রামুর ঘটনা প্রসঙ্গে রফিক-উল হক বলেন, 'রামুতে অঘটন ঘটেছে। যখন ঘটনা হয়েছে তখন অনেকে হেলিকপ্টার নিয়ে ওখানে গেছেন। আমাদের বার সমিতি থেকেও অনেকে গেছে। প্রায় একমাস অতিবাহিত হচ্ছে। এখন আর কিছু শোনা যায় না। এখন সব কিছু ঠা-া।' ব্যারিস্টার রফিক-উল হক আরো বলেন, 'ডেসটিনি-হলমার্ক নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু ডেসটিনির ব্যাপারে বলবো। যারা ডেসটিনির শেয়ার কিনেছে তারা কতবড় বেকুব। ঢাকার পল্টনে বসে একলাখ টাকা দিলাম। আর ডেসটিনি বললো রাঙামাটিতে একলাখ গাছ দিলাম। কতবড় বেকুব হলে এটা বিশ্বাস করা যায়।' রফিক-উল হক বলেন,'দেশের স্বার্থে দুই নেত্রীর মানসিক পরিবর্তন দরকার। শুধু কার্ড বিনিময় করলে হবে না। আমরা চাই একে অপরের বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তারা। আশা করি সেটা হবে, সময় এখনো আছে।' 'সামপ্রদায়িক সমপ্রীতি : আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা ও পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

আরও জাতীয় সংবাদ
   সিটি নির্বাচনে ভরাডুবিতে আওয়ামী লীগে তোলপাড়
   ডিগ্রিতে পাসের হার ৭৪.৭২ শতাংশ
   সাবধান! শিশুকে উস্কানি দেবেন না
   পদ্মাসেতুর জন্য ১১ মাসে জমা দুই লক্ষ টাকারও কম
   এবি ব্যাংকে ভুয়া সঞ্চয়পত্র, শতকোটি টাকা লোপাট
   ভর্তি বাণিজ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট
   গ্রামীন ব্যংক ভেঙে ফেলার সুপারিশ
   ছেড়ে যাবেন না ফিরে আসুন: ড. মুহাম্মদ ইউনূস
   দেড়শ আসনে আওয়ামী লীগের প্রার্থী বদল!
   সিলেটের ১৩৬৩ স্কুল সরকারি
   'ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫১ হাজার ১৯ কোটি ৯১ লাখ টাকা'
   মন্ত্রিসভায় টিকফা খসড়া অনুমোদন
   ইমা’র কব্জায় ১৫০ চিয়ার্স গার্ল
   ‘চাচার বই নিয়ে এসেছি’
   হেফাজতের তাণ্ডবে ক্ষতি ২৪ কোটি ৫০ লাখ টাকা
   খালেককে মন্ত্রী হওয়ার প্রস্তাব!
   সিঙ্গাপুরে বৈঠকে বসছেন খালেদা-এরশাদ!
   তত্ত্বাবধায়কের দাবি ভুল প্রমাণিত হয়েছে: ড. মিজান
   সিটি বিজয়কে জাতীয় আঙ্গিকে মূল্যায়ন: মনি
   আমি কোনো দলের পরিচয়ে থাকব না: আরিফ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com