অভিনয় এবং প্রযোজনার পর অন্য পরিচয়ে নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন লারা দত্ত। এবার ফ্যাশন ডিজাইনিংয়ে নিজের প্রতিভা দেখাতে প্রস্তুত তিনি। সে উদ্দেশ্যেই এবার নিজের ডিজাইন করা পোশাকের একটি ফ্যাশন লাইন খুলছেন সাবেক এই মিস ইউনিভার্স। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত লারা সম্প্রতি এক টুইটে জানিয়েছেন, ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক নিয়ে নিজের ফ্যাশন লাইন খোলার ব্যাপারে আমি খুবই উচ্ছ্বসিত। আমার ডিজাইন করা এই পোশাকগুলো বিভিন্ন দোকানে আসন্ন উৎসবের সময়ে পাওয়া যাবে। এ বছরের শুরুতে প্রথমবারের মতো মা হওয়া ৩৪ বছর বয়সী লারা আরও বলেন, এটাই আমার প্রথম ফ্যাশন ডিজাইনিং। আমার ধারণা কাজটি ভালই করেছি।