লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Thursday | 23 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 4.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-23 10:10:14

সাইফ-কারিনার জমকালো বিবাহোত্তর সংবর্ধনা

বলিউডের সবচেয়ে হট কাপল সাইফ আলী খান ও কারিনা কাপুরের পাঁচ দিনব্যাপী বিয়ে অনুষ্ঠানের ধারাবাহিকতায় ১৮ই অক্টোবর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিবাহোত্তর সংবর্ধনা। দিল্লির আওরঙ্গজেব রোডের সরকারি বাংলোয় হয় এ আয়োজন। এখানে উপস্থিত ছিলেন ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বরা। তাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল দিল্লি প্রশাসনের তরফ থেকে। তাদের এই বিবাহোত্তর সংবর্ধনায় বাংলোটি সাজানো হয়েছিল অনেকটা মুঘল সজ্জায়। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী গুরসরন কাউর, ইউনিয়ন মন্ত্রী ফারুক আবদুল্লাহ, রাজীব সুকলা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি নেতা অরুণ জেলি, দিল্লির মন্ত্রী শীলা দীক্ষিত, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মনটেক সিং আলুয়ালিয়া, কংগ্রেস নেতা দিঘবিজয় সিং, ওস্তাদ আমজাদ আলী খান, ডিজাইনার রিতু কুমার, মনিশ মালহোত্রা, গীতিকার প্রসূন জোশি, অভিনেত্রী নন্দিতা দাশ, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী, প্রীতি জিনতা, করন জোহর, অমৃতা আরোরা, মালাইকা আরোরা খান, তুষার কাপুর, অনিল কাপুর, সোনম কাপুর প্রমুখ। এই পুরো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি তদারকি করেন সাইফের মা শর্মিলা ঠাকুর। অনুষ্ঠানকালে তিনি সাংবাদিকদের বলেন, আসলে অনুষ্ঠানটির স্থান, আমাদের পোশাক এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বিয়ে সম্পন্ন হওয়ায় আমরা অনেক আনন্দিত সেটাই বড় বিষয়। তবে আমরা সবাই বেশ ক্লান্ত। আজকের দিনটির পর থেকে একটু বিশ্রামে যেতে চাই। এদিকে এই অনুষ্ঠানে ৩২ বছর বয়সী কারিনা পরেছিলেন মনিশ মালহোত্রার ডিজাইন করা একটি পোশাক। আর ৪২ বছর বয়সী সাইফ পরেছিলেন রাঘাবিন্দ্র রাঠোরের ডিজাইন করা পোশাক। উল্লেখ্য, দীর্ঘ সময় চুটিয়ে খোলামেলা প্রেম করার পর ১৬ই অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হয় তাদের নিকাহ অনুষ্ঠান। আর ১৮ই অক্টোবর হয় তাদের এই জমকালো বিবাহোত্তর সংবর্ধনা।

আরও বিনোদন সংবাদ
   মৃত্যুর পরেও ধনী মাইকেল জ্যাকসন!
   জ্যোতিকে অত্যাচার করছে শাহেদের পরিবার!
   ভালবাসা খুঁজছেন মেহজাবিন আর সজল
   কানে জাস্টিন টিম্বারলেক
   ফের পতিতা চরিত্রে বিন্দু
   সরকারি অনুদানে ‘কাগজের ফুল’
   মিরাক্কেল কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ, ক্ষমা চেয়েছে জামিল
   দুই দিনেই ৪.২৭ কোটি আয় !
   মেয়েকে নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া
   কান উৎসবে গুলি!
   নারী চেয়ারম্যান বিপাশা হায়াত
   ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের বিচারক তারা
   কান উৎসবে গহনা চুরি!
   রণবীর না রণভীর?
   আত্মসমর্পণ করলেন সঞ্জয়
   শ্রোতাদের লেখা গান গাইবেন ন্যান্সি
   ফিরলেন লেডি গাগা
   সব্যাসাচীর লেহেঙ্গায় কান উৎসবে বিদ্যা
   এক সিনেমায় ১০ কোটি ডলার!
   অভিনয় জগতে স্বপ্ন বুনছেন মনিকা
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com