বিপাশা বসু, মল্লিকা সারাওয়াত, সোহা আলী খান, বিদ্যা বালান, ইশা গুপ্তা, সোনাল চৌহানসহ আরও অনেক নায়িকার সঙ্গেই চুমোর দৃশ্যে কাজ করে সিরিয়াল কিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন ইমরান হাশমি। তবে শুধু সিরিয়াল কিসার হিসেবে নয়, একজন ধারাবাহিক সফল অভিনেতা হিসেবেও ইতিমধ্যে আলোচনায় রয়েছেন হাশমি। এবার সেই ধারাবাহিকতায় তার নতুন ছবি ‘রাশ’ মুক্তি পেতে যাচ্ছে। তবে নতুন খবর হলো এ ছবিতে প্রথমবারের মতো নেহা ধূপিয়ার সঙ্গে চুমোর দৃশ্যে ক্যামেরা বন্দি হয়েছেন ইমরান হাশমী। বেশ দীর্ঘ সময় তারা এ চুমোর দৃশ্যটি করেছেন। তিনবার টেক নিতে হয়েছে এ দৃশ্যটি ওকে করতে। এ চুমোর দৃশ্যটি ছবির প্রমো হিসেবে বর্তমানে বিভিন্ন বলিউড ভিত্তিক চ্যানেলে প্রচার চলছে। আর এর মাধ্যমে আলোচনায় চলে এসেছেন ইমরান ও নেহা। ‘রাশ’ ছবিটি পরিচালনা করেছেন শামিম দেশাই এবং প্রিয়াংকা দেশাই। অ্যাকশন ও রোমান্টিক নির্ভর এ ছবিতে আরও অভিনয় করেছেন সাগরিকা ঘাটগে, আদিত্য পাঞ্চলি প্রমুখ। এ ছবিতে চুমো ছাড়াও বেশ কিছু রগরগে দৃশ্যেও কাজ করেছেন ইমরান-নেহা। এর আগে নেহা সর্বাধিক আলোচনায় এসেছিলেন সঞ্জয় কাপুরের সঙ্গে ‘জুলি’ ছবিতে রগরগে দৃশ্যে কাজ করে। আর সম্প্রতি ‘রাজ-৩’ ছবিতে ইমরান ও বিপাশা বেশ কিছু বিছানার দৃশ্যে কাজ করেছেন। এবার ইমরান ও নেহা জুটির প্রথমবারের মতো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করায় বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মাঝে। এ বিষয়ে ইমরান মিডিয়ার সামনে কথা না বললেও কথা বলেছেন নেহা। ছবিটির প্রচারণার সময় তিনি বলেন, ইমরান সিরিয়াল কিসার উপাধি পাওয়ার পর থেকে আসলে ওর সঙ্গে কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল। এবার ‘রাশ’ ছবির মাধ্যমে আমরা একসঙ্গে কাজ করলাম। ছবিতে আমরা একটি চুমু এবং কিছু রগরগে দৃশ্যেও কাজ করেছি। সত্যি বলতে বেশ ভাল লেগেছে আমার দৃশ্যগুলো করতে। আর ইমরানের সঙ্গে আমার জুটিটাও দর্শকরা পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।