লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-23 09:54:47

রোমাঞ্চকর ক্যামেরন

হলিউড অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা ও সফলতার দিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে ক্যামেরন ডিয়াজ। বিভিন্ন চলচ্চিত্রে খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে অতীতে বহুবারই আলোচনায় এসেছেন তিনি। সাহসী এসব দৃশ্য করতে কখনও পিছপা হতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তাই পরিচালকদের কাছেও ডিয়াজ খুব প্রিয় একটি নাম। তবে ক্যামেরন ডিয়াজ গত দুই বছর ধরে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছেন। খুব বেছে বেছে কাজ করছেন বড় প্রোডাকশনের ব্যানারে। এদিকে সমপ্রতি একটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নাম না ঠিক হওয়া এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ডিয়াজ। আর নতুন খবর হলো একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন তিনি। সাধারণত বিজ্ঞাপনে খুব বেশি না দেখা গেলেও দর্শকরা এবার বিজ্ঞাপনের মডেল হিসেবে পেতে যাচ্ছেন ডিয়াজকে। ইতিমধ্যে নতুন একটি অন্তর্বাস সামগ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এর বিজ্ঞাপনেই ডিয়াজ কাজ করবেন অর্ধনগ্ন হয়ে। এর আগে বিজ্ঞাপনে কখনও এতোটা খোলামেলা দৃশ্যে ক্যামেরাবন্দি হননি ডিয়াজ। তাই বিষয়টি নিয়ে ডিয়াজ এবং তার ভক্তদের মধ্যে বেশ কৌতূহল বিরাজ করছে। এদিকে এই বিজ্ঞাপনটির শুটিংয়ে চলতি মাসের শেষের দিকেই অংশ নেয়ার কথা রয়েছে ডিয়াজের। আর বিজ্ঞাপনটি অনএয়ার হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে। এ বিষয়ে ক্যামেরন ডিয়াজ বলেন, অনেক দিন ধরে আমার অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে না। আসলে বেছে বেছে কম কাজ করার ফলেই এমন হচ্ছে। তবে এবার দর্শকরা আমাকে দেখতে পাবেন একটি বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকদের জন্য রোমাঞ্চকর ক্যামেরনকে দেখতে পাওয়ার বিষয়টি অপেক্ষা করছে। সব মিলিয়ে বিজ্ঞাপনটির থিমও আমার অনেক পছন্দ হয়েছে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।

আরও বিনোদন সংবাদ
   মিস ইউএসএ নির্বাচিত হলেন ইরিন
   এবার ইমরান হাশমীর সাথে কারিনা
   স্পট ফিক্সিং বিতর্কের পর শিল্পা শেঠি
   পপির সাথে জুটিবদ্ধ হলেন চঞ্চল
   শিশু ভক্তের সাথে আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জেআর
   নাট্যকার আতিকুল হক চৌধুরী মারা গেছেন
   'বাংলাদেশী আইডল’ শুরু ২৮ জুন
   হাজার শ্রোতার হৃদয়ে হৃদয় খান
   নিরবের মালয়েশিয়ান ছবির নাম ‘মাংগালা কাউবয়’
   ভারতের শেষ টেলিগ্রামটা পাঠিয়েছেন জাভেদ আখতার
   ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা শাহরুখ
   প্রথমবার জুটিবদ্ধ তানিয়া-অপূর্ব
   ভারতে পড়শির মিউজিক ভিডিও`র শুটিং
   আগে এলো সন্তানের খবর পরে বিয়ে
   ভাড়ার গর্ভে শাহরুখের তৃতীয় সন্তান!
   ভূতের কবলে প্রসূন
   অন্ধকারে অর্জুনের সাথে আলিয়া!
   চিত্র নায়িকা ববিতাকে নিয়ে টরন্টো ষ্টার পত্রিকার প্রতিবেদন
   স্বামীর বন্ধুর সঙ্গে ইমা’র লিভ টুগেদার
   জিয়া খানের মৃতু্যতে প্রেমিক সুরজ পাঞ্চোলি দায়ী!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com