হলিউডি ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডসে লোহানের বাবা মনে করেন তার মেয়ের উচ্ছৃঙ্খল জীবনযাত্রার জন্য দায়ী তার চারপাশের অসৎ মানুষেরা। এমনকি তিনি লিন্ডসের জীবন নিয়েও শঙ্কিত; আর তাই তিনি এখন লিন্ডসের বেভারলি হিলসের বাড়িতে তার সঙ্গেই বসবাস করছেন। ‘রাডারঅনলাইনডটকম’ এর দেয়া তথ্য অনুযায়ী, লিন্ডসের বাবা মাইকেল লোহান আশঙ্কা করছেন তার মেয়ে অসৎ সঙ্গের দ্বারা প্রভাবিত হচ্ছে। যেগুলো তাকে আবারও মদ্যপান এবং মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। আর তাই তিনি তার কন্যাকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে তার সঙ্গেই থাকার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে মাইকেল বলেন, লিন্ডসের সাহায্য প্রয়োজন। তার চারপাশে এখন শুধুই অসৎ মানুষ। এসব দেখে তো আর আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমি আমার মেয়েকে এভাবে মৃত্যুর পথে যেতে দিতে পারি না। আমি চাই সে যেন সুপথে ফিরে আসে।