লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Thursday | 20 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-23 01:59:31

সিকিউরিটি অ্যাপসে লুকায়িত ক্ষতিকর অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার

অনলাইনে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার যেগুলো ম্যালওয়্যার নামে পরিচিত। এসব সফটওয়্যারের অশুভ উদ্দেশ্য থেকে পণ্য সুরক্ষিত করতে যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রচন্ডভাবে সতর্ক তারাই এখন সেই সব ম্যালওয়্যারের কবলে পড়তে পারে। আর হারাতে পারে নিজের ব্যক্তিগত তথ্যসহ অনেককিছু। কেননা গুগল প্লে স্টোরে বিভিন্ন প্রকারের অ্যাপস রয়েছে যার মধ্য আছে ‘লুকআউট’। নিরাপত্তা বিষয়ক অ্যাপসটি অনেক অ্যান্ড্রুয়েডধারীরা ব্যবহার করছে। কিন্তু এই আ্যাপসের আড়ালে লুকায়িত রয়েছে ম্যালওয়্যার।
সম্প্রতি ট্রাস্টগো সিকিউরিটি ল্যাবের পর্যবেক্ষণে ধরা পড়েছে ম্যালওয়্যার কৌশল।
একে ‘ফেকলুকআউট.এ’ বলা হয়। এটি গুগল প্লে স্টোরের অ্যাপসের মাধ্যমে বেশ কিছু অ্যান্ড্রয়েড পণ্যে ঢুকে পড়েছে।সংযোগপূর্ণ ডিভাইসের মাধ্যমে এটি মেসেজ এবং পিসিতে ঢুকে ক্ষতিসাধন করতে পারে।
এর কৌশল সম্পর্কে ট্রাস্টগো জানিয়েছে, অ্যাপসটি সফলভাবে স্থাপনের পর পুরো অ্যাপলিকেশন তালিকার মধ্যে ক্ষতিকর সফটওয়্যারটি স্থান করতে সমর্থ্য হয়। এটা ডাউনলোড হওয়া অ্যাপ লিস্টের অধীনে থেকে সম্মুখে আসবে। যা লুকআউটকে আপডেট বা হালনাগাদ করতে বলবে|
ম্যালওয়্যারটি রিমোর্ট সার্ভারের নির্দেশনায় এফটিপি সংযোগের মাধ্যমে এসএমএস এবং এমএমএস চুরি করে। যেগুলো অশুভ কাজে ব্যবহৃত ওয়েবসাইটের সাথে সংযুক্ত।
উল্লেখ্য, আপডেট ছাড়াও ব্যবহারকারীকে এসডি কার্ড হতে ফাইলের তালিকায় প্রবেশের জন্য পরামর্শ দেওয়া হয়। মূলত উইন্ডোজ, ম্যাক, লিনাক্স বা ইউনিক্স তাদের নিশানায় থাকে।তাই সংক্রমিত হওয়া পণ্যের সাথে অন্য পণ্য সংযোগ করলে অপারেটিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রজনস বা ম্যালওয়্যার নামাতে সক্ষম হয় এটি।

আরও প্রযুক্তি সংবাদ
   হুআই এনেছে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন
   অ্যাসান্ড ‘পি৬’ সবচেয়ে পুরু স্মার্টফোন
   বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’
   আকাশে উড়ছে গুগলের ইন্টারনেট বেলুন
   অনলাইনে কমবয়সী পুরুষকে বন্ধু করতে আগ্রহী নারীরা
   ৯৯ ডলারের আইফোন আসছে!
   মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর
   নিউজক্রেড: তিন তরুণের উদ্যোগ
   শরীরের উত্তাপেই চার্জ হবে স্মার্টফোন!
   বাংলাদেশে ‘উদ্ভাবনী কেন্দ্র’ করবে মাইক্রোসফট
   আইফোন-আইপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম!
   ইন্টারনেট হবে ভ্যাটমুক্ত: বিসিএস
   গল্প নয় সত্যি ঃ পিৎজা সরবরাহে হেলিকপ্টার!
   বাজেটে ইন্টারনেটের সেবাব্যয় কমানোর সুপারিশ
   জুতার চার্জে চলবে মোবাইল
   ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসির আলোচনা
   সাইবার ক্রাইম রোধে ‘মনিটরিং সেল’: টুকু
   অনলাইনের বিয়ে দীর্ঘস্থায়ী হয়!
   ইনফোসিসের দায়িত্বে ফিরলেন নারায়ণ
   নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com