দুর্গা পূজা দেখতে এই মুহূর্তে কলকাতায় আছেন বিশ্বকাপের খ্যাতিমান দু’জন ফুটবলার। একজন ব্রাজিলের দুঙ্গা, অপরজন কোস্টারিকার কালোর্স হার্নান্দেজ।
অষ্টমীর দিন রাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের ক্লাব অগ্রদুত উদয়ন সঙ্ঘে উপস্থিত ছিলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। ঢাক বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। দুঙ্গাকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।
ধুতিপাঞ্জাবি পরে পুরোপুরি বাঙালিয়ানা সাজে দেখা গেল দুঙ্গাকে। মঞ্চে উঠে ঢাক বাজান তিনি। এমনকী গানের তালে-তালে কোমরও দোলান ব্রাজিলের সাবকে অধিনায়ক ও কোচ।
এরপর দুঙ্গাকে উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর হাতে একটি দূর্গার প্রতিমাও তুলে দেন মদন মিত্র।
অন্যদিকে, এদিন প্রয়াগ গ্রুপের পূজায় উপস্থিত ছিলেন কোস্টারিকার কার্লোস হার্নান্দেজ। সাদা পাজামা আর পাঞ্জবী পরিহিত কার্লোস এদিন ঢোল বাজিয়ে পূজায় অংশ নেন।