লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Saturday | 25 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-22 11:13:58

সুনীলের মৃত্যু অপূরণীয় ক্ষতি: শীর্ষেন্দু

বাংলা সাহিত্যের এই মূহুর্তের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত পশ্চিমবঙ্গের সাহিত্য জগৎ।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এত তাড়াতাড়ি চলে গেল। কয়েকদিন আগে দেখা হয়েছিল, বলেছিলাম শরীরের যত্ন নাও। বলল, দূর! আমি ঠিক আছি। আপদমস্তক ভদ্রলোক। মানুষের প্রতি সহানুভূতিশীল। মানুষ হিসাবে অনেক বড় ছিল। হুমায়ূন চলে গেল তারপর ও। জানি না ঈশ্বর কী চান।”
বর্ষীয়ান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ও আমার থেকে বয়েসে ছোট। এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেও পারিনি। ও কবিতা লেখা শুরু করার সময় থেকে আমার কাছে আসত। সুন্দর এক দিব্যকান্তি একরাশ মাথাভর্তি চুলের সুনীলের সেই ছবিটা আমার চোখে ভাসে। নিজের পরিশ্রম আর অধ্যবসায় এতো বড়ো হলো। আমার সবকিছু শূন্য হয়ে গেল।”
চিত্রপরিচালক অপর্ণা সেন বলেন, “উনি একাধারে কবি, সাহিত্যিক সব কিছু। বাংলাসাহিত্যে শূন্যতা সৃস্টি হলো।
চিত্রপরিচালক গৌতম ঘোষ বলেন, “আমি হতবাক হয়ে পড়েছি। উনার উপন্যাস নিয়ে বেশ কয়েকটি সিনেমা করেছি। সর্বশেষ ‘মনের মানুষ। উনি আমায় চিত্রনাট্য পড়ে সব দিক ঠিক করে দিতেন। আমার একজন অভিভাবক চলে গেল।”
বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “আমি কী বলব? ও‍ঁর লেখা আমি পড়তাম। আর ‘মনের মানুষ’ পড়তে গিয়ে আমি লালন হয়ে গেলাম। যিনি লালনকে দেখেননি, তিনি কী করে চরিত্রটি তৈরি করলেন, ভাবতে পারি না। আর তার লেখা পড়তে পারব না।”
প্রবীণ চিত্রপরিচালক মৃণাল সেন বলেন, “ও আমার থেকে ছোট। আমার ৯০ বছর বয়স। ও ছোট, অথচ চলে গেল, যন্ত্রণা হচ্ছে। এই চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। কবিতার জন্য ওর খ্যাতি। টেলিফোনে শেষ কথা হয়। ওকে বলেছিলাম, অঞ্জন দত্তের নাটক গ্যালিলিও দেখতে। এখন ১৫ দিন পরপর আনন্দবাজারের চুপিচুপি কলম লিখত।”
সোমবার দিনগত রাত ২টা ৫ মিনিটে কলকাতার নিজ বাড়িতে প্রয়াণ ঘটে এই কীর্তিমান সাহিত্যিকের।

ওপার বাংলার আরও সংবাদ
   তারা নিউজ অধিগ্রহণের মমতার পরিকল্পনায় বাধ সাধল দিল্লী
   লন্ডনে স্ত্রীকে খুন করে কাছাড়ে ধৃত বাংলাদেশি
   তারা চানেল কিনতে চায় মমতার সরকার
   পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ঃ মুসলিম ২৭.৮ শতাংশ
   নিজের সরকারকে ফেসবুকে সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর
   ত্রিপুরায় ৩ সংবাদকর্মীকে কুপিয়ে খুন
   ‘পুত্রবধূরা কাজের বুয়া নয়’
   পঞ্চায়েত ভোট করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে, রায় ডিভিশন বেঞ্চের
   মুখের কথায় তালাক মানবেন না মুসলিম মেয়েরা
   ভারতে আরো উন্নত হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা
     বাংলাদেশ স্টাডি সেন্টার খুলবে আসাম বিশ্ববিদ্যালয়ে
   সুদীপ্তর চিঠিতে ২২ জনের নাম, কাঠগড়ায় তৃণমূল
   তারা টিভির মালিক সুদীপ্ত রিমান্ডে
   সীমান্ত চুক্তি নিয়ে সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হয়নি
   পশ্চিমবঙ্গের সুন্দরবনে কুমির ২৪০টি
   ত্রিপুরায় ১০ বছরের শিশু ধর্ষিত
   বর্ষবরণে শাহবাগের পাশে কলকাতা
   হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা
   নয়াদিল্লিতে তোপের মুখে মমতা, পশ্চিমবঙ্গে ভাঙচুর-হামলা
   আসামে উলফার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com