লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Friday | 24 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-21 11:19:22

মমতার হুঙ্কার!

কলকাতা, ২১ অক্টোবর: কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ লেগেই রয়েছে। ইউপিএ সরকার ছাড়ার পর থেকে বিরোধ আরো বেড়ে গিয়েছে। কংগ্রেসের মন্ত্রী ও নেতারা নিয়মিতই মমতার বিরুদ্ধে নানা মন্তব্য করে চলেছেন। তবে মমতাও কেন্দ্রীয সরকারের নীতির সমালোচনা চুপ করে বসে নেই। এমনকি ইউপিএ সরকারকে কোমাচ্ছন্ন বলে মন্তব্য করে এর আয়ু ছয় মাসের বেশি নয় বলে আগেই জানিয়েছেন। আর এরই কটাক্ষ ফুটে উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রামের চিঠিতে।
একশ দিনের কাজের বকেয়া অর্থ মঞ্জুর করে মমতাকে কেন্দ্রীয় মন্ত্রী যে চিঠি দিয়েছেন তার শেষ প্যারায় জয়রাম মমতাকে কটাক্ষ করে লিখেছেন, কোমাচ্ছন্ন দিল্লি সরকার কতটা সংবেদনশীল তা বোঝাতে এবং পশ্চিমবঙ্গেও মানুষের কথা মনে রেখেই এই অর্থ পাঠানো হলো।
এই চিঠির ভাষা দেখেই মমতা তেলেবেগুনে জ্বলে উঠেছেন। তার ফেসবুকে এর জবাব দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, খোদ প্রেসিডেন্টের সঙ্গে দমদম বিমানবন্দরে দীর্ঘ বৈঠকে তার ক্ষোভ উগরে দিয়েছেন।
রমেশের চিঠিকে মমতা প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক,কুরুচিকর ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। মমতা জানিয়েছেন, রাজ্যকে কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য যে অর্থ দেয় তা মোটেই কোনো দাতব্য নয়। এটা রাজ্যের প্রাপ্য। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি দেখে মনে হচ্ছে রাজ্যকে করুণা করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
ফেসবুকে মমতা লিখেছেন, চিঠিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা গণতান্ত্রিক ব্যবস্থার কলঙ্কচিহ্ন।

ওপার বাংলার আরও সংবাদ
   লন্ডনে স্ত্রীকে খুন করে কাছাড়ে ধৃত বাংলাদেশি
   তারা চানেল কিনতে চায় মমতার সরকার
   পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ঃ মুসলিম ২৭.৮ শতাংশ
   নিজের সরকারকে ফেসবুকে সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর
   ত্রিপুরায় ৩ সংবাদকর্মীকে কুপিয়ে খুন
   ‘পুত্রবধূরা কাজের বুয়া নয়’
   পঞ্চায়েত ভোট করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে, রায় ডিভিশন বেঞ্চের
   মুখের কথায় তালাক মানবেন না মুসলিম মেয়েরা
   ভারতে আরো উন্নত হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা
     বাংলাদেশ স্টাডি সেন্টার খুলবে আসাম বিশ্ববিদ্যালয়ে
   সুদীপ্তর চিঠিতে ২২ জনের নাম, কাঠগড়ায় তৃণমূল
   তারা টিভির মালিক সুদীপ্ত রিমান্ডে
   সীমান্ত চুক্তি নিয়ে সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হয়নি
   পশ্চিমবঙ্গের সুন্দরবনে কুমির ২৪০টি
   ত্রিপুরায় ১০ বছরের শিশু ধর্ষিত
   বর্ষবরণে শাহবাগের পাশে কলকাতা
   হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা
   নয়াদিল্লিতে তোপের মুখে মমতা, পশ্চিমবঙ্গে ভাঙচুর-হামলা
   আসামে উলফার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
   মমতার সরকারের দুই বছর পরের একটি মুল্যায়ন
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com