লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-20 12:15:20

মানবাধিকার কর্মীবাহী জাহাজে ইসরায়েলি নৌবাহিনীর হামলা

ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙ্গে গাজা যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীবাহী একটি জাহাজ। গাজায় পৌঁছার অনেক আগেই আন্তর্জাতিক নৌ সীমানায় জাহাজটি ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
স্টকহোম ভিত্তিক একটি সুইডিশ মানবাধিকার সংগঠনের মুখপাত্র ভিক্টোরিয়া স্ট্রান্ড অভিযোগ করেন, ইসরায়েলি নৌ সেনারা জাহাজটিতে জোর করে উঠে পড়ে। সুইডেনের মানবাধিকার সংগঠনটি গাজাগামী এ মানবাধিকার মিশনের অন্যতম উদ্যোক্তা।
গ্রিনিচ সময় অনুযায়ী ০৮১৫ মিনিটে জাহাজটি ইসরায়েলি নৌসেনাদের হাতে আক্রান্ত হয় বলে ফোনে সংবাদমাধ্যমকে জানান জাহাজের আরোহী এক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। এসতেলে নামের জাহাজটি এ সময় আন্তর্জাতিক জলসীমানায় অবস্থান করছিলো বলে দাবি করেন তিনি।
‌এদিকে জাহাজটিকে বাধা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি মুখপাত্র দাবি করেন নৌ অবরোধ ভেঙ্গে গাজা যাওয়ার চেষ্টা করলে জাহাজটিকে বাধা দেওয়া হয়।ফিনল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে দক্ষিণ ইসরায়েলি বন্দর আশদোদে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও গাজার ওপর ইসরায়েল আরোপিত অবরোধ ভাঙ্গার জন্য বেশ কয়েকদফা চেষ্টা করেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা।
ইতালির নেপলস বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এসতেলে। নেপলসের বন্দরে আরোহীদের সঙ্গে দেখা করে সংহতি প্রকাশ করেন নগরীর মেয়র লুইগি ডি ম্যাজিস্ট্রিস।
 

বিশ্বের আরও সংবাদ
   ওবামার ভুল, অতঃপর সংশোধন!  
   বোস্টন হামলার শুনানি পিছিয়েছে
   ৫০ বছরে আফ্রিকান ইউনিয়ন
   রিগবির ‘প্রেমিকা’ আফগানিস্তান থেকে লন্ডনে
   পাকিস্তানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৭ স্কুল শিক্ষার্থী
   সৎ নাস্তিকেরা পাপের শাস্তি থেকে পরিত্রাণ পাবে: পোপ
   জঙ্গি বিমানের প্রহরায় যুক্তরাজ্যে পিআইএ’র ফ্লাইটের অবতরণ
   যুক্তরাষ্ট্রে গ্রীনকার্ড পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে
   সিরিয়া শান্তি সম্মেলনে অংশ নিতে আগ্রহী: রাশিয়া
   যুক্তরাষ্ট্রে ধসে পড়ল সেতু
   সংখ্যাগরিষ্ঠ নাস্তিক চীনে, আস্তিক ঘানায়
   তালেবানদের বিরুদ্ধে লড়ছেন আফগান নারীরা
   বিশ্বে ক্ষমতাধর নারী মারকেল
   লন্ডনের রাজপথে মুসলমান নামধারীদের প্রকাশ্য হামলায় নিহত ১
   ওবামার ইমপিচমেন্ট চান অর্ধেকের বেশি আমেরিকান!
   টয়লেট পেপার আমদানি করছে ভেনেজুয়েল
   অটিজম আক্রান্তদের নিয়োগ দিচ্ছে এসএপি
   পাকিস্তানে মোবাইল ফোন সেবা বন্ধ
   সুইডেনে দাঙ্গা চলছে
   গান্ধীর শেষ উইল ৬৪ লাখ টাকায় বিক্রি!
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com