Friday, September 10, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
বেতন বেড়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
সর্বোচ্চ শতকরা ৮৩ ভাগ পর্যন্ত বেতন বেড়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। বেতন বৃদ্ধির তালিকায় আছেন স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ এবং উচ্চ আদালতের বিচারকরাও। নতুন কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ৬১ হাজার ২০০ টাকা। এ পদে আগের বেতন ৩৩ হাজার ৪০০ টাকা। প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয় বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। নতুন কাঠামোয় মন্ত্রীরা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা করে। তাদের আগের বেতন ২৯ হাজার টাকা। স্পিকারের বেতন ৩১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭ হাজার ২০০ টাকা। ডেপুটি স্পিকাররা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা। প্রধান বিচারপতির বেতন হয়েছে ৫৬ হাজার টাকা। আগে ছিল ৩০ হাজার ৫০০ টাকা। প্রতিমন্ত্রীর বেতন করা হয়েছে ৪৭ হাজার ৮০০ টাকা। আগে ছিল ২৬ হাজার ১০০ টাকা। উপমন্ত্রীর বেতন আগের ২৪ হাজার ৬৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫ হাজার ১৫০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা হয়েছে। সাংসদদের বেতন ১৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com