Friday, September 10, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
বেঙ্গলি টাইমসের আয়োজনে ঢাকায় বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আর্থ-সামাজিক জীবনে পরিবর্তন এনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। অনলাইন হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি। গত শুক্রবার অপরাহ্নে ঢাকার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত 'অনলাইন কমিউনিটি কনফারেন্স-২০১০' শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির ব্যবহারে আমাদের দৈনন্দিন ও সামাজিক জীবনধারা বদলে যাবে। 'অনলাইন-বাংলা বিশ্বময়...' স্নোগানকে সামনে রেখে এই কনফারেন্সের আয়োজন করে সাপ্তাহিক বেঙ্গলি টাইমস এবং দ্য বাংলা ওয়েব। প্রধান সহায়তা দিয়েছে অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ। দুই অধিবেশনে বিভক্ত এই সম্মেলন থেকে অনলাইন ব্যবহারে সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে অপরাধ প্রতিরোধে 'সাইবার ল' প্রণয়নের দাবি জানানো হয়। সারাদিন শিশু-কিশোর, তরুণ-যুবাদের নানা অনলাইন প্রতিযোগিতা আর প্রদর্শনীতে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। সারা বিশ্বের শতাধিক ওয়েবসাইটের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে একযোগে বিশ্বের অগণিত দেশে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের শুরুতে মিলনায়তন প্রাঙ্গণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ৫০টি ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বিষয় ছিল '৫২ থেকে ৭১' এবং 'আমার বাংলাদেশ'। বিকেলে আয়োজন করা হয় 'অনলাইন ও আমাদের ভবিষ্যৎ' শীর্ষক সেমিনারের। সেমিনার শেষে পুরস্কার বিতরণ, প্রকাশনা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল, চ্যানেল আই, বিডি নিউজ ও রেডিও টুডে। সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, গ্রামীণফোনের মিডিয়া চ্যানেল প্রধান আমান আশরাফ ফায়েজ, কানাডা প্রবাসী কবি ইকবাল হাসান, মহীউদ্দিন খান খোকন, সাপ্তাহিক বেঙ্গলি টাইমসের সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি সরকারি উদ্যোগে কম্পিউটারবিহীন স্কুলের ছাত্রদের এ সম্পর্কে ধারণা দিতে ১৭টি \\\'মোবাইল আইটি ল্যাব\\\' চালু করা হয়েছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি সব স্কুল-কলেজে বাধ্যতামূলকভাবে ইন্টারনেট চালু, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ইন্টারনেটে দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, এমপিওভুক্তির আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন পদ্ধতির ব্যবহারকে উল্লেখযোগ্য অগ্রযাত্রা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া দুর্নীতি কমানো বা কাজে গতি আনা সম্ভব হবে না। তিনি বলেন, শিগগিরই শিক্ষানীতি চূড়ান্ত হচ্ছে। গোলাম সারওয়ার বলেন, অনলাইন সংবাদপত্র শিল্পেও বিস্ময়কর পরিবর্তন এনেছে। সংবাদপত্রের অনলাইন সংস্করণের পাঠক সংখ্যা অবিশ্বাস্য। মোস্তাফা জব্বার বলেন, বর্তমান সভ্যতা হচ্ছে ইন্টারনেটের সভ্যতা। ডিজিটাল বাংলাদেশ গড়তে এই প্রযুক্তির ব্যাপক প্রয়োগ জরুরি। সাইবার ল\\\' সময়ের দাবি বিকেলের অধিবেশন শুরু হয় বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের অনলাইন পারফরমেন্স দিয়ে। ৩৭ টি দেশের বাংলাদেশিরা এই পর্বে অংশ নেন। বিকেল ৪টায় শুরু হয় ‘অনলাইন এবং আমাদের ভবিষ্যত’ শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আর বিশেষ অতিথি ছিলেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স কনভেনর অনন্ত আহমেদ, লেখক শিহাব শাহরিয়ার ও ব্যাংকার রবিউল ইসলাম। প্রধান অতিথির ভাষণে ইয়াফেস ওসমান প্রবাসী আইটি বিশেষজ্ঞদের দেশে এসে কাজ করার আহবান জানান। আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে সব রকমের সহায়তা দিতে বদ্ধ পরিকর। বিশেষ অতিথি মতিউর রহমান চৌধুরী অনলাইন এর সুবিধাগুলো তুলে ধরেন। সভাপতির ভাষণে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ইন্টারনেট ব্যবহার আরো সহজলভ্য করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইটি সেক্টরের উন্নয়নের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। অতিথিরা এরপর অনলাইন ও উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। এরপর প্রবাসী সংগীতশিল্পী মৌসুমী কাদেরের গানের সিডি-স্বপ্নখোর , বেঙ্গলি টাইমস সম্পাদক শহিদুল ইসলাম মিন্টুর ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’ এবং সাংবাদিক জসিম মল্লিকের ’নক্ষত্রের আগুন ভরা রাতে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জসিম মল্লিকের বইয়ের মোড়ক উম্মোচন করেন দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো। অনলাইন ইউজার পাবলিকেশন (বুক অ্যান্ড অডিও) বিভাগে চার জনকে পুরস্কার দেওয়া হয়। তাছাড়া সেরা ছবির প্রতিযোগিতায় তিন বিভাগে কয়েকজনকে পুরস্কৃত করা হয়। সবশেষে অনলাইন ইউজারদের মধ্য থেকে আবৃত্তি এবং গানের প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com