|
|
 |
 |
Friday, September 10, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
|
|
| ভূমিকম্প-সুনামিতে নিহত ৭ শতাধিক |
|
|
চিলিতে শক্তিশালী ভূমিকম্প এর ফলে সৃষ্ট সুনামিতে প্রাণহানির সংখ্যা ৭ শতাধিক বলে দেশটির সরকার জানিয়েছে।
চিলির প্রেসিডেন্ট মিশেলে ব্যাশেলে রোববার বলেন, ৭০৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে।
গত শনিবার ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে চিলিতে ৪০০ জন নিহত হয়। এর পরপরই দেশটির জাতীয় স�প্রচার মাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, দেশটির উপকূলীয় শহর কন্সতিতুসিয়নে সুনামিতে আরো ৩৫০ জন ভেসে গেছে।
তামা উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে থাকা চিলির রাজধানী সানতিয়াগো থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত কন্সতিতুসিয়ন শহরটি সাগরের ঢেউয়ের তোড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। টেলিভিশন চিত্রে দেখা যায়, বড় বড় মাছ ধরার নৌকাগুলো শহরের রাস্তায় আছড়ে পড়ে এবং রাস্তার গাড়িগুলো ভেসে যাচ্ছে।
ভূমিকম্পে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানতিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কনসেপসিও শহর। শহরের ধসে পড়া বিভিন্ন ভবনে এখনো অনেক মানুষ ও মৃতদেহ আটকা পড়ে আছে।
একই অবস্থা পেলুহুয়েসহ অন্যান্য উপকূলীয় শহরগুলোতেও।
এছাড়া ভূমিকম্পে লাখ লাখ বাড়িঘর এবং চিলির মধ্যাঞ্চলের উপর দিয়ে চলে যাওয়া বেশ কিছু মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
উদ্ধার অভিযানে কর্মরত কমান্ডার মার্সেলো প্লাসা সাংবাদিকদের বলেন, "আমরা সারা দিন-রাত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। জ্বালানির অভাবে উদ্ধারকারী যন্ত্রগুলো চালাতে না পারার কারণে উদ্ধারকাজ ধীরগতিতে হচ্ছে। আমাদের প্রচুর জ্বালানি ও দুর্গতদের জন্য পানি দরকার।"
পানি, খাবার এবং জ্বালানির অভাবে মানুষ বিভিন্ন সুপার মার্কেটে লুটতরাজ চালাচ্ছে। কনসেপসিওতে একটি সুপার মার্কেটের সামনে এমন এক দল লুটেরাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয় পুলিশকে।
অরলান্দো সালজার নামে একজন বলেন, "মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এখানে এসে নিজেদের প্রয়োজনীয় জিনিস যোগাড় করে নেওয়াই এখন একমাত্র উপায়।"
কন্সেপসিয়নের মেয়র জ্যাকেলিনে ভ্যান রিসেলবের্গে বলেন, মৌলিক দ্রব্যাদির অভাবে এখানে অরাজক পরিস্থিতি চলছে। আমরা কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়ে পাঠিয়েছি। মানুষের নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী দরকার।
|
| |
|
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |