Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
জাসদ নেতা জিকু নেই
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকু আর নেই। রোববার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৭২ বছর। জাসদের সাবেক সভাপতি আসম আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টা ৫৫ মিনিটে নূরে আলম জিকু মারা যান। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় সাবেক সংসদ সদস্য জিকু ছিলেন জাসদের একাংশের প্রধান উপদেষ্টা। এক সময় দলের সভাপতিও ছিলেন তিনি। রব জানান, জোহর নামাজের পর পুরান ঢাকায় আহসান মঞ্জিলে জিকুর প্রথম জানাজা হবে। তাকে দাফন করা হবে সোমবার। বিভিন্ন দল ও মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জিকুর মরদেহ গুলিস্তানে জাসদ কার্যালয়ে রাখা হবে বলে জানান রব। তিনি বলেন, এরপর বায়তুল মোকাররম মসজিদে এবং সংসদ ভবনে তার দুটি জানাজা হবে। জিকুর মৃত্যুর খবর পেয়ে জাসদের নেতা-কর্মীরা সকালে পুরান ঢাকায় তার বাড়ি 'বুড়িগঙ্গা ভবনে' জড়ো হয়। জিকু দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com