Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
দলিল দেখে নতুন মুক্তিযোদ্ধা তালিকা
ঢাকা, ফেব্রুয়ারি ১৮
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম বৃহস্পতিবার সংসদে বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের প্রত্যয়ন, অস্ত্র জমার সনদ, প্রশিক্ষণের প্রমাণ, যুদ্ধকালীন কমান্ডারের প্রত্যয়নসহ অন্যান্য দলিল যাচাই-বাছাই করে এ তালিকা করা হবে। তবে বর্তমান তালিকা থেকে কতোজনকে বাদ দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে সামনে রেখে ১৪ মার্চের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করবে বলে ইতোমধ্যে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত। সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তাজুল বলেন, "প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করা এবং তালিকাভূক্ত অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে সব উপজেলায় বাছাই কমিটি এবং জেলায় আপিল কমিটি করা হয়েছে।" বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর এসব কমিটি করা হয়েছে জানিয়ে তাজুল বলেন, "কমিটিকে 'সঠিক' তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।" মন্ত্রী সংসদকে জানান, গেজেট অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২৩৩৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। মন্ত্রণালয়ের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৮৯৯ জন, মুক্তিবার্তা অনুযায়ী এক লাখ ৮৬ হাজার ৭৯০ জন এবং মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৭২৬ জন। ইতোমধ্যে 'ভুয়া' মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে 'প্রকৃত'দের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে স�প্রতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা দেওয়ার বিবেচনা সরকার দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের ছয় ব্যক্তিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানিয়ে তিরিন বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি নাগরিকদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের সম্মাননা বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। সমাধি-স্মৃতিস্তম্ভ বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা'র প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধার ৩৩৯টি কবরে সমাধি নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, ১০টি জেলার ১৪টি সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ নির্মাণের এবং একটি কাঁচ দিয়ে তৈরি স্তম্ভ নির্মাণের কাজ চলতি অর্থবছরে শুরু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com