|
|
| জমতে শুরু করেছে বইমেলা |
| ঢাকা, ফেব্র"য়ারি ৪ |
|
ধীরে ধীরে জমতে শুরু করেছে অমর একুশের বইমেলা।
মেলার চতুর্থ দিনে সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশ করতে হয়েছে। ভিড় বাড়ায় খুশি লেখক, প্রকাশকসহ সকলেই।
বৃহস্পতিবার পাইরেটেড বইবিরোধী অভিযানে নেমেছে টাস্কফোর্স।
চতুর্থ দিনে মেলায় নতুন বই এসেছে ১৬১ টি। এগুলোর মধ্যে রয়েছে ২০ টি গল্পের বই, উপন্যাস ৩৮ টি, প্রবন্ধ ১২ টি, কবিতা ২৮ টি, গবেষণা ৩ টি, ছড়া ৫ টি, শিশু সাহিত্য ২ টি, জীবনী ৭ টি, মুক্তিযুদ্ধের ৫ টি, নাটকের ১ টি, ভ্রমণের ৩ টি, ইতিহাস ৪ টি, রাজনীতি ১ টি, স্বাস্থ্যবিষয়ক ২ টি, কম্পিউটার ২ টি, রম্য ২ টি, ধর্মীয় ১ টি, অনুবাদ ২টি, সাইন্স ফিকশন ৩ টি এবং অন্যান্য বিষয়ের ২০ টি।
নতুন বইগুলোর মধ্যে রয়েছে সেলিনা হোসেনের 'বুনো ফুলের মালা', মুহম্মদ জাফর ইকবালের 'রবো নিশি: বৈজ্ঞানিক কল্পকাহিনী', আবদুস শাকুরের 'উত্তর দক্ষিণ সংলাপ', কবীর চৌধুরীর কবিতার বই 'বিদেশী ফুল' এবং অনুবাদ 'নির্বাচিত পামুক',হাসান আজিজুল হকের 'তিনটি উপন্যাসিকা', যতীন সরকারের 'বাংলাদেশের কবি গান', নাসরিন জাহানের 'ছেলেটি যে মেয়ে, মেয়েটি তা জানতোনা', আবুল আহসান চৌধুরীর 'লালন সাঁই', হরিপদ দত্তের 'চিম্বুক পাহাড়ের জাতক', জি এইচ হাবিব অনুদিত গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 'নিঃসঙ্গতার একশ বছর', ধ্র"ব এষের 'ট্রিগার'।
মেলায় ধীরে ধীরে বাড়ছে লেখক-কবিদের সংখ্যা। বৃহস্পতিবার মেলায় ঢুঁ মারেন হাসান আজিজুল হক, আসাদ চৌধুরী, ইমদাদুল হক মিলন প্রমুখ।
বাংলা একাডেমী আয়োজিত 'ভাষা আন্দোলনের ইতিহাস কথা : ১৯৪৭-৫৩' শীর্ষক আলোচনা সভায় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বললেন, "বাংলা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেলেও এখনো সাহিত্যের ভাষা হিসেবে রয়ে গেছে। একে রাষ্ট্রীয় ও প্রযুক্তির ভাষা হিসেবে যথাযথ মর্যাদা দিতে না পারলে আমাদের ভাষার অহঙ্কার হারিয়ে যাবে।"
|
| |
|
|