Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হলো
ঢাকা, ফেব্র"য়ারি ০৪
তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুইটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। এসব কেন্দ্র থেকে আগামী ৯ মাসের মধ্যে ২৬৫ মোগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কার্যালয়ে এ চুক্তি দুটি হয়। পরে সংস্থাটির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি হলো। আমরা বেশ কয়েকটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।" তিনটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র স্থাপনের অনুমতি পেয়েছে অটবি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার সিস্টেম। এ দুটি কেন্দ্র হলো- কুষ্টিয়ার ভেড়ামারায় ১১০ মেগাওয়াটের ডিজেলভিত্তিক কেন্দ্র এবং যশোরের নোয়াপাড়ায় ১০৫ মেগাওয়াটের ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র। ঠাকুরগাঁওয়ে ডিজেলভিত্তিক ৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য চুক্তি করেছে রহিম আফরোজের অঙ্গ প্রতিষ্ঠান আরজেড পাওয়ার। ২৬৫ মেগাওয়াটের মধ্যে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আগামী চার মাসের মধ্যে শুরু করতে হবে। বাকি ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ৯ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এক বছর আগে ক্ষমতায় আসা বর্তমান সরকার ভাড়াভিত্তিক ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৮টি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। বাকিগুলোর সঙ্গে শিগগিরই চুক্তি হবে বলে জানান বিউবো চেয়ারম্যান। বর্তমানে দেশে ৪১৯ দশমিক ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম ১১টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান আরো বলেন, সরকারিভাবে ৩০০ মেগাওয়াট উৎপাদনক্ষম দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সোমবার চুক্তি হবে।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com