Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
তিন বাহিনীর প্রধানের পদমর্যাদা জেলা জজদের নিচে নামানোর নির্দেশ
ঢাকা, ফেব্রুয়ারী ৪,
তিন বাহিনীর প্রধানকে জেলা জজ কর্মকর্তাদের নিচে নামিয়ে এনে পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডিন্স ) এর নতুন তালিকা তৈরী করতে সরকার ৬০ দিনের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এক রায়ে বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে আদেশ দেয় আদালত। বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডিন্স অনুযায়ী তিন বাহিনীর প্রধান মন্ত্রিপরিষদ ও মূখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থান আছে এবং এ দিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে। এ বছরের ১৩ মে এ প্রসঙ্গে আদালতে অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি এ বছরের ২৫ মে এ সংক্রান্ত আদেশ দেবে আদালত। রায়ে বলা হয়েছে,নতুন পদমর্যাদাক্রমে তালিকায় প্রথমে সাংবিধানিক পদগুলোকে গুরুত্ব দিতে হবে।এবং জেলা জজদের পদ সংবিধানে উল্লেখিত পদ হওয়ায় সাংবিধানিক পদগুলোকে গুরুত্ব অনুসারে রাখতে হবে। রায়ে আরও বলা হয়েছে,সংবিধানের সংজ্ঞা অনুযায়ী জেলা জল বলতে যেহেতু অতিরিক্ত জেলা জজকেও বুঝায় তাই অতিরিক্ত জেলা জজ,মূখ্য বিচার বিভাগীয় হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের পদমর্যাদা জেলা জজদের পরপরই রাখতে হবে। ২০০৬ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। ওই সময় জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে কেন দেখানো হবে না তা জানতে সরকারকে আদেশ দিয়েছিল আদালত।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com