|
|
 |
 |
Tuesday, September 07, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
|
|
| সংসদে যোগ দেবে বিএনপি |
| ঢাকা, ৪ ফেব্রুয়ারি |
|
আগামী সপ্তাহের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভার পর বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
জয়নুল আবদিন বলেন,'' দেশ ও জনগণের স্বার্থে বিএনপিসহ বিরোধী দল সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেখানে গিয়ে বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়ন-নির্যাতন, বিরোধী দলীয় নেতার নিরাপত্তা, টিপাইমুখ প্রকল্প, দেশের স্বার্থবিরোধী চুক্তি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ভর্তি বাণিজ্য,পুলিশি হেফাজতে মৃত্যু ইত্যাদি বিষয়ে আলোচনা করব।''
বিরোধী দলীয় হুইপ আরও জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিও জানাবেন তারা।
প্রধানমন্ত্রী ও তার ভাই প্রয়াত জিয়া সম্পর্কে 'অশোভন' উক্তি করেছেন বলে মন্তব্য করেন তিনি।
কবে সংসদে যাবেন- এ বিষয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলীয় হুইপ জানান,''জানতে পারবেন। দেশবাসীকে জানিয়ে আমরা সংসদ যাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংসদে গিয়ে সরকারের ওই সব বিষয়গুলো তুলে ধরব। আলোচনার দাবি জানাব।''
সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ ব্রিফিং হয়।
সংসদীয় দলের সভায় বৃহস্পতিবার সিলেটে বিডিআর-এর নায়েক মুজিবুর রহমানকে বিএসএফ কর্তৃক নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বলে বিরোধী দলীয় প্রধান হুইপ সাংবাদিকদের জানান।
এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদে বিরোধী দলের সভা কক্ষে সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় সোয়া এক ঘন্টার এই বৈঠকে বিএনপির ৩১ জন সাংসদ উপস্থিত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের অন্য শরিক জামায়াতের সদস্য শামসুল ইসলাম, হামিদুর রহমান আযাদ ও বিজেপির আন্দালিব রহমান পার্থও বৈঠকে যোগ দেন।
সর্বশেষ গত বছরের ৭ এপ্রিল বিএনপি সংসদ অধিবেশনে যায়। সেদিনই তারা সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করার পর আর সংসদে ফিরে যায়নি।
সংসদে মোট কার্যদিবসের মধ্যে বুধবার পর্যন্ত বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতির সংখ্যা টানা ৬২ দিন পেরিয়েছে। সংবিধান অনুযায়ী টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যের আসন শূন্য হয়ে যাওয়ার বিধান রয়েছে।
বিএনপি সংসদের সামনের সারিতে বিরোধী দলের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে সংসদ অধিবেশন বয়কট শুরু করে। পরে তাদের দাবি খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং তিনি ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ১০ দফায় উপনীত হয়।
|
| |
|
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |