|
|
 |
 |
Tuesday, September 07, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
|
|
| এবার বোরকা নিষিদ্ধের উদ্যোগ জার্মানির |
|
|
ফ্রান্সের পর এবার আরেক ইউরোপীয় দেশ জার্মানি বোরকা নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে। আর এই ইস্যুতে দেশটির রাজনৈতিকরা বিতর্কে জড়িয়ে পড়েছেন। সূত্র: প্রেস টিভি অনলাইন।
শনিবার সোশ্যাল ডেমোক্রেটিক সংসদ সদস্য লালে আকগুয়ান একটি জার্মান দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বোরকাকে কারাগারের সঙ্গে তুলনা করে বলেন, ‘বোরকা মানবাধিকারের প্রতি হুমকি স্বরূপ।’
আকগুয়ানের বক্তব্য জার্মানিতে বোরকা নিষিদ্ধের সরকারি উদ্যোগের প্রতি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
তিনি বলেন, ‘জার্মান সরকার স্কুল, বিশ্ববিদ্যালয় এবং স্পর্শকাতর এলাকা যেমন- ব্যাংক এবং বিমানবন্দরে বোরকা নিষিদ্ধ করতে পারে।’
অবশ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অন্য এক সদস্য ডিয়েটের উইয়েফেলসপাটজ আকগুয়ানের পরামর্শের বিরোধিতা করেন।
‘আধুনিক ইসলাম’ জোর করে চাপিয়ে দেয়া অন্যের কাজ নয় মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীনতা সম্পর্কে আমাদের নিজস্ব একটা ধারণা আছে যা ফ্রান্সের চেয়ে ভিন্ন।’
জার্মানিতে খুব কম সংখ্যক নারী বোরকা পরিধান করে উল্লেখ করে গ্রিন পার্টির নেতা কেম ওজডেমার বলেন, ‘এই বিতর্কে দেশের সংহতি সঙ্কটের প্রকৃত অবস্থাকে এড়িয়ে যাওয়া হয়েছে।’
এর আগে গত ২৬ জানুয়ারি ফ্রান্সের একটি পার্লামেন্টারি কমিটি আংশিকভাবে মুসলিম নারীদের নিকাব ও বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেয়। কমিটি হাসপাতাল, স্কুল, সরকারি দপ্তর এবং জনপরিবহনে নিকাব ও বোরকা নিষিদ্ধের সুপারিশ করে।
|
| |
|
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |