Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
নতুন রুটে ফ্লাইটের কথা ভাবছে বিমান
ঢাকা, জানুয়ারি ২৭
ভাড়ায় আনা নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার পর বন্ধ হয়ে পড়া রুটের পাশাপাশি ত্রিপোলি, কলম্বো ও গুয়াংজু'র মতো নতুন রুটে ফ্লাইট চালুর চিন্তাভাবনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘদিন উড়োজাহাজ সঙ্কটে ভোগা রাষ্ট্রীয় সংস্থাটির ভাড়া করা দুটি বোয়িং স�প্রতি দেশে এসেছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকিউল ইসলাম বুধবার বলেন, "আগামী মাসের শুরু থেকে নয়া দিল্লি, ব্যাংকক ও মুম্বাই রুটে পুনরায় আমরা ফ্লাইট চালু করতে পারবো বলে আশা করছি। এছাড়া ত্রিপোলি, কলম্বো ও গুয়াংজুতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।" বিমানের নতুন লোগো এবং রং লাগানো নতুন উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা বৃহস্পতিবার। বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজটি আনা হয়েছে পর্তুগালের ইউরো আটলান্টিক এয়ারওয়েজ থেকে চার বছরের জন্য এবং বোয়িং ৭৩৭-৮০০ আনা হয়েছে আন্তর্জাতিক বিমান লিজিং প্রতিষ্ঠান জিই কমার্শিয়াল এভিয়েশন সার্ভিসেস থেকে। জাকিউল জানান, বোয়িং ৭৭৭-২০০ ইআর দিয়ে ঢাকা লন্ডনের মতো দুরপাল্লার ফ্লাইট এবং বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে আঞ্চলিক ফ্লাইট চালানো হবে। মার্চের মধ্যে আরেকটি বোয়িং ৭৭৭-২০০ ইআর এবং একটি এয়ারবাস এ-৩১০ মডেলের উড়োজাহাজ ভাড়ায় আনার কথা জানিয়ে তিনি বলেন, "এরপরই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু হবে।" আর্থিক ক্ষতিকে কারণ দেখিয়ে ২০০৬ সালের জুলাই মাসে বিমান এর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট বাতিল করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৬টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ রুটে চলাচল করে। বিমানের ৮টি নিজস্ব উড়োজাহাজের মধ্যে রয়েছে চারটি ডিসি ১০, দুটি এয়ারবাস-৩২০ এবং দুটি এফ-২৮। এছাড়া ভাড়া করা দুটি ৭৪৭ মডেলের বোয়িং রয়েছে। বিমান এর হিসেবে বড় ধরণের এক স�প্রসারণ উদ্যোগে ২০০৮ সালে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ে ১০টি উড়োজাহাজ কেনার জন্য মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়। এরমধ্যে চারটি ৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৩৭-৮০০ মডেলের বিমান। বেশ কয়েক বছরে পর্যায়ক্রমে এগুলো সরবরাহ করবে বোয়িং।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com