|
|
 |
 |
Tuesday, September 07, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
|
|
| মার্চেই হবে ডিসিসির নির্বাচন : শামসুল হুদা |
| ঢাকা,জানুয়ারি ২৯ |
|
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরও সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ড.এটিএম শামসুল হুদা।মার্চে ডিসিসির নির্বাচন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এ কথা বলেন।
তার বক্তব্যে ডিসিসির নির্বাচন মার্চে হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।গত কয়েকদিন আগে জনসংখ্যার ভিত্তিতে ঢাকার সীমানা নির্ধারণ না করে নির্বাচন করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেন বলেছিলেন,মার্চে নির্বাচন করা হয়থ সম্ভব হবে না।তিনি এই ধরনের রিট করা থেকে বিরত থাকার আহবান জানান।
মার্চের মধ্যে ডিসিসি নির্বাচন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মার্চের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু এ নিয়ে আদালতে মামলা আছে।’ তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ মানুষের অধিকার। কিন্তু আড়াই বছর ধরে ডিসিসি নির্বাচন না হওয়ায় জনগণ তাদের এই অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।
নির্বাচন কমিশন বিষয়টি আদালতকে বুঝিয়ে মার্চেই নির্বাচন করার চেষ্টা করবে। তা না হলে নির্বাচন আরও ছয় মাস পিছিয়ে যেতে পারে, যা কাম্য নয়। নির্বাচনের পরও সীমানা নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনের পর সীমানা নির্ধারণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদাহরণ ভারতবর্ষে অনেক আছে বলেও তিনি উল্লেখ করেন।
শামসুল হুদা বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মে থেকে শুরু হবে। এ ছাড়া এই বছরের মধ্যেই বাকি সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান
|
| |
|
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |