Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
সংসদে যোগ দিলেন সোহেল তাজ
ঢাকা,জানুয়ারি ২৮
আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ টানা ৫৮ কার্যদিবস অনুপস্থিত থাকার পর আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। বুধবার সকালে তিনি দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার অসুস্থ মাকে দেখার জন্য বনানীতে বোনের বাড়িতে যান। দীর্ঘ সোয়া ৭ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর বুধবার তিনি দেশে আসেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেয়াও হলেও তানজিম আহমেদ সোহেল তাজ এখনো দপ্তরবিহীন প্রতিমন্ত্রী। এদিকে জাতীয় সংসদের আইন শাখার রেকর্ড অনুযায়ী সোহেল তাজ সর্বশেষ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন গত ৪ জুন। এদিন ছিল নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবস। ২৫ কার্যদিবসের এ বাজেট অধিবেশনটি শেষ হয় গত ৯ জুলাই। মহাজোট সরকারের প্রথম বাজেট অধিবেশনে টানা ২৪ কার্যদিবস সংসদে যোগ দেননি তিনি। এরপর গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় অধিবেশন ছিল ২২ দিন। ওই অধিবেশনে একদিনও যোগ দেননি তিনি। বর্তমানে চলতি অধিবেশনেও ১২ কার্যদিবস অনুপস্থিত ছিলেন। সর্বশেষ হিসাব অনুযায়ী টানা ৫৮ কার্যদিবস সংসদে অনুপস্থিত ছিলেন তিনি। তাজের পদত্যাগের নাটক করার পর গত ৯ জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্ত্রী ও সন্তানদের দেখতে ছুটি নিয়ে আমেরিকায় যান।তখন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ২৩ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন।”কিন্তু সোহেল তাজ বলেছিলেন, ১ জুলাই তিনি দেশে ফিরবেন। সোহেল তাজ স্ত্রী জুলি লিট ও দুই কন্যা সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড সিটিতে বসবাস করতেন। সোহেল তাজের স্ত্রী জুলি লিট বুলগেরিয়ার নাগরিক।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ গত ১ জুন আকস্মিকভাবে পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। চারদিনের পদত্যাগ নাটক শেষে তিনি ৪ জুন কাজে যোগ দিয়ে ৯ জুন আমেরিকা যান। পরে ১৯ জুলাই ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তানজিম আহমেদ বলেন, "যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়।"
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com