|
|
 |
 |
Tuesday, September 07, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
|
|
| বিএনপি থেকে সালাউদ্দিন বহিষ্কার |
| ঢাকা,জানুয়ারি ২৮ |
|
শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম মহামচিব রিজভি আহমেদ এ কথা জানান।
খালেদা জিয়ার এ সিদ্ধান্ত ডেমরার এই সাবেক সাংসদকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মকর্তা রেডটাইমস বিডি ডটকমকে জানান,বেগম খালেদা জিয়ার আদেশ অমান্য করে ঢাকা মহানগরে সমাবেশ করেছে সালাউদ্দিন।
জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।তবে এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
এ সমাবেশ করতে বেগম খালেদা জিয়া নিষেধ করেছিলেন।আর এ কারণে বেগম খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেছেন।
সালাউদ্দিন আহমেদ খোকা গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠতা আছে বলে জানা গেছে।
|
| |
|
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |