ফকির ইলিয়াস মূলতঃ কবি। লিখেন , প্রবন্ধ , গল্প, জার্নাল।
সাংবাদিক হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।
প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি লালন ও চর্চায় তিনি নিরলস কাজ
করে যাচ্ছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা দশটি।
তাঁর লেখা নিয়মিত ছাপা হচ্ছে ঢাকা , কলকাতা, লন্ডন, নিউইয়র্ক, কানাডা,
সুইডেন,ইতালী,অষ্ট্রেলিয়া, জাপান সহ দেশে-বিদেশের বিভিন্ন দৈনিক ,সাপ্তাহিক,
ম্যাগাজিন, সাহিত্যপত্রে। ওয়েব ,ব্লগ, ই নিউজ গ্রুপে ও তিনি লিখছেন নিয়মিত।
সাহিত্য কর্মের জন্য তিনি ফোবানা সাহিত্য পুরষ্কার , ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরষ্কার পেয়েছেন।
তিনি দ্যা একাডেমী অব আমেরিকান পোয়েটস , দ্যা এ্যমেনেষ্টি
ইন্টারন্যাশনাল , কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস , আমেরিকান ইমেজ প্রেস,
- এর সদস্য।