Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
চলে গেলেন জ্যোতি বসু
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেশ কয়েকদিন থেকে রোববার মারা গেলেন জ্যোতি বসু। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, দুপুরে এ কমিউনিস্ট নেতার জীবনাবসান ঘটে। পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিলো ৯৫ বছর। সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়া জ্যোতি বসু এ মাসের শুরু থেকে ছিলেন কলকাতার এএমআরআই হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে শনিবার চিকিৎসকরা হাল ছেড়ে দেন। রোববার দুপুর সোয়া ১২টার (বাংলাদেশ সময়) দিকে তার মৃত্যু হয়। রোববার দুপুর ১টার দিকে জ্যোতি বসুর রাজনৈতিক সহকর্মী ও বামফ্রন্টের রাজ্য সমন্বয়ক বিমান বসু সাংবাদিকদের বলেন, \"আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জ্যোতি বসু আর আমাদের মাঝে নেই।\" অসুস্থতার কারণে সক্রিয় না থাকলেও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সম্মান জানিয়ে দলের পলিটব্যুরোতে সদস্য হিসেবে রেখেছিলো জ্যোতি বসুকে। অসুস্থ জ্যোতি বসুকে দেখতে স�প্রতি কলকাতায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মহমোহন সিংসহ বিভিন্ন দলের সর্বভারতীয় নেতারা।
জ্যোতি বসুর অবস্থার আবার অবনতি
সব রকমভাবে শামাল দেয়ার চেষ্টা করা হলেও জ্যোতি বসুর শারীরিক অবস্থার ফের অবনতি ঘটেছে। গত বুধবার রাত থেকে তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। শরীরে নতুন করে জ্বর দেখা দেয়। বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে তার হার্ট, ফুসফুস ও কিডনি ক্রমশ নিয়মিত হয়ে পড়ছে। মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পানি জমতে শুরু করেছে। চিকিৎসকরা রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জনৈক চিকিৎসকের মতে, জ্যোতি বসুর অবস্থা একধাপ ভালর দিকে গেলে ফের দুই ধাপ পিছিয়ে পড়ছে। তার অবস্থা এখনও সঙ্কটজনক। ভেন্টিলেশনেই রাখা হয়েছে। সব ধরনের ওষুধই প্রয়োগ করছেন চিকিৎসকরা। কিন্তু বসুর শরীরে নতুন আরেক ধরনের ব্যাক্টেরিয়ার উপস্থিতি দেখা গেছে। তাকে রাইস টিউবের মাধ্যমে তরল খাবার দেয়া হলেও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এখন পর্যন্ত ৪ ইউনিট রক্ত দেয়া হচ্ছে।
বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য বসছে কলকাতার বেকার হোস্টেলের বারান্দায়। হোস্টেলের প্রবেশ পথে বসছে বিখ্যাত এই ছাত্রের স্মৃতিতে ফলকও। তাতে লেখা থাকবে শেখ মুজিবুরের সংক্ষিপ্ত জীবনী ও কর্মকাণ্ড। জয়পুরের মার্কানা মার্বেলের তৈরি শেখ মুজিবের ভাস্কর্য তৈরির কাজ শেষ হয়েছে। ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় এটা উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
পশিচমবঙ্গের মন্ত্রী সিপিআই এম নেতা সুভাষ চক্রবর্তী আর নেই
কলকাতা৩, আগস্ট কয়েকদিন রোগভোগের পর সিপিআই (এম) এর জ্যেষ্ঠ নেতা এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ, ক্রীড়া ও যুব মন্ত্রী সুভাষ চক্রবর্তী সোমবার স্থানীয় একটি হাসপাতালে মারা গেছেন।
বাম ঠেকাতে পশ্চিমবঙ্গে আসছেন মনমোহন সোনিয়া রাহুল
প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে জোটের হয়ে প্রচারযুদ্ধে নামছেন। কংগ্রেসের শীর্ষ এসব নেতার মধ্যে সোনিয়া গান্ধী আসছেন ২৭ এপ্রিল। সেদিন শিলিগুড়ি, উত্তর মালদা ও জঙ্গিপুরে সমাবেশ করবেন তিনি। কেন্দ্রে বামেদের শক্তি কমাতে হলে পশ্চিমবঙ্গ যে মূল ঘাঁটি সেটা বুঝেই কংগ্রেসের তরফ থেকে বামবিরোধী তৃণমূল ও কংগ্রেসের মহাজোটের প্রচার করবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দিন-তারিখ চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং রাহুল গান্ধী মে মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন বলে দলীয় সূত্র বলছে। কলকাতায় মনমোহন সিংয়ের দলীয় সভা করার কথা রয়েছে।
নতুন সাজে কলকাতার সেই কফি হাউস
নতুন সাজে আবির্ভূত হতে যাচ্ছে কলকাতার বিখ্যাত সেই কফি হাউস। মলিন, জীর্ণ কফি হাউস ফিরে পাবে তার প্রথমদিককার ঝকঝকে-তকতকে চেহারা। দীর্ঘ পঞ্চাশ বছর পর কলেজ স্ট্রিটে অবসি\'ত ঐতিহ্যবাহী কফি হাউসের তিনতলা ভবনে রঙের প্রলেপ পড়বে।
বাতাসে উড়ে এলো ৪ লাখ টাকা
কলকাতা : বুধবার শহর কলকাতায় হঠাৎই ব্যস্ত পথচারীরা দেখলেন এক অভাবনীয় দৃশ্য। এভারেস্ট হাউসের ওপর থেকে উড়ে আসছে টাকা। বান্ডিল-খুচরো। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় হইহই পড়ে যায়।
পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ করতে পারে
পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকরা বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি বন্ধ করে দিতে পারে। বাংলাদেশী ইলিশের মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে তারা এ জাতীয় সিদ্ধান্ত নেয়ার চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে। বরিশালের বাংলাদেশ মাছ রফতানিকারক সমিতির সভাপতি অজিত দাশ ওরফে মনু বাবু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ শিকদার ইউএনবিকে জানায়, এ বিষয়টি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইলিশ মাছ আমদানিকারক সমিতির চেয়ারম্যান অতুল দাশ মঙ্গলবার তাদের কাছে একটি চিঠি পাঠান।
কলকাতায় বাংলাদেশি টিভি চ্যানেল প্রদর্শনের উদ্যোগ -ডেপুটি হাইকমিশনার
বাংলাদেশি টিভি চ্যানেলগুলো কলকাতায় দেখানোর ব্যাপারে বিশেষ উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। তিনি বলেন, খুব শিগগিরই তারা এ ব্যাপারে কলকাতার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলবে। দুই বাংলার মানুষের মধ্যে সৌহার্দ সম্প্রীতি ও মৈত্রীক সেতুবন্ধক সুদৃঢ় করতে অনেকদিন থেকেই কলকাতার বাঙ্গালিরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখতে চান।
মুম্বাই সন্ত্রাসি হামলার পূর্বে পশ্চিমবঙ্গ থেকে কেনা ২৬ সিমকার্ডের হদিস
গোয়েন্দারা মুম্বাই হামলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে কলকাতা ও দুই চব্বিশ পরগনার যোগসূত্র খুঁজে পাচ্ছেন। ওই জঙ্গী হানার তদনে- নেমে বেশ কিছু সন্দেহজনক সিমকার্ডের ‘কল ডিটেল রেকর্ড’ বা সিডিআর নিয়ে দেশ জুড়ে অনুসন্ধান শুরু হতেই কলকাতা ও দুই চব্বিশ পরগনার নাম উঠে এসেছে বলে গোয়েন্দা মহলের দাবি।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com