Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
ওবামার পরমাণু নীতি ঘোষণা: সীমিত করলেন আণবিক অস্ত্রের ব্যবহার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন পরমাণু অস্ত্র নীতি ঘোষণা করেছেন। এ নীতি আণবিক অস্ত্রের ব্যবহার সীমিত করা হয়েছে। আগামী ১২ ও ১৩ই এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আন্তর্জাতিক পরমাণু সম্মেলন এবং রাশিয়ার সঙ্গে নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির আগে এ নীতি ঘোষণা করলেন ওবামা সরকার। তিনি বলেন, যেসব দেশের নিজের আণবিক অস্ত্র নেই এবং যারা আণবিক অস্ত্র প্রসার বিরোধী চুক্তি মেনে চলে তাদের প্রতি যুক্তরাষ্ট্র সব সময় নমনীয় থাকবে। কিন্তু ইরান এবং উত্তর কোরিয়া সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, তারা এ নীতিতে পড়বে না।
বাংলাদেশি যুবকের সততা
সততার কারণে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে শিরোনাম হয়েছেন বাংলাদেশি যুবক আসাদুজ্জামান মুকুল। আর এতে দেশের মুখ উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, ক্যাবচালক মুকুল তার গাড়িতে ১০ হাজার ডলার পেয়েও মালিককে ফিরিয়ে দিয়েছেন। ২৮ বছর বয়সী মুকুল কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যাব চালান। মুকুল জানান, বড়দিনের আগে এক যাত্রীকে নামিয়ে দিয়ে ম্যানহাটনে পেন স্টেশনে পৌঁছনোর পর গাড়িতে ১০ হাজার ডলার পান তিনি। এরপর কয়েক ঘণ্টা ধরে যাত্রী ফেলিসিয়া লিটেরিকে খুঁজতে থাকেন মুকুল। ইতালির অধিবাসী ফেলিসিয়া নিউইয়র্কে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিউইয়র্কের ‘দৈনিক বাংলা’ ফ্রি বিতরণ করা হচ্ছে
৯০ দিন পর নিউইয়র্ক হতে বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র দৈনিক পত্রিকা ‘দৈনিক বাংলা’ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই থেকে এর প্রকাশনা শুরু হয়। সে সময় প্রতি কপির মূল্য ধার্য করা হয় ৫০ সেন্ট।
মার্কিন শিশু দুধে মেলামাইন
বিক্রির শীর্ষে থাকা মার্কিন শিশু দুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে। তবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থা জোর দিয়ে বলেছেন, পণ্যগুলো নিরাপদ। খাদ্য ও ড্রাগ প্রশাসন গত মাসে বলেছিল, শিশুদের জন্য কতটুকু মেলামাইন নিরাপদ তা সনাক্ত করতে তারা এখনও সক্ষম হয়নি। তবে একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, শিশুদের দুধ খাওয়ানো বন্ধ করে দেয়া বিপজ্জনক প্রতিক্রিয়া হতে পারে।
২৫ লাখ চাকরির ক্ষেত্র তৈরির পরিকল্পনা ওবামার
অর্থনৈতিক ভবিষ্যৎ উদ্বিগ্ন মার্কিনীদের মাঝে কিছুটা স্বস্তি আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা ২৫ লাখ চাকরির ক্ষেত্র তৈরির পরিকল্পনা নিয়েছেন। ২০১০ সালের জানুয়ারির মধ্যে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্ধার পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের সাথে সাথে যাতে স্বাক্ষর করতে পারেন সে জন্য ওবামা চীনা কংগ্রেস খুব দ্রুত এটি অনুমোদন করে।
আগামী দুই দশকে বিশ্বে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব ক্ষুণ্ন হতে পারে
আগামী দুই দশকে বিশ্বে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাব ক্ষুণ্ন হতে পারে। একটি আমেরিকান গোয়েন্দা সংস্থা একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ বলে বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে জানা গেছে।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com