Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
এ বছরই দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ
এ বছরই বাংলাদেশ তথ্যযোগাযোগ বিশ্বের দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে একটি সাবমেরিন ক্যাবল সংযোগর মাধ্যমে দেশের তথ্যযোগাযোগ ব্যবস্খা অত্যìত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে । বর্তমান সংযোগে যান্ত্রিক ত্রুটি কিংবা তথ্যসন্ত্রাসীদের কারসাজিতে যেকোন মুহুর্তে অঘটনের আশঙ্কা আছে। আর তা ঘটলে তাৎক্ষণিকভাবে তথ্যযোগাযোগের ক্ষেত্রে নেমে আসবে সীমাহীন বিপর্যয়। বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে বিশ্বের ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্খা থেকে। অথচ এই ঝুঁকি মাথায় নিয়েই একযুগেরও বেশী সময় পার করছে দেশের তথ্যযোগাযোগ খাত। সেই ঝুঁকি হন্সাস করতে শিগগিরই দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত করা হচ্ছে বাংলাদেশকে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ বাþতবায়িত হবে এ প্রকল্প।
মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে বিষন্নতার ঝুঁকি বাড়ে
যারা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে তাদের বিষন্নতায় ভোগার সম্ভাবনা বেশি। ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় একথা বলেছেন। তবে ইন্টারনেটের কারণেই মানুষ বিষন্ন হয়ে পড়তে পারে নাকি বিষন্নতায় ভোগা মানুষেরাই ইন্টারনেট ব্যবহারের দিকে ঝুঁকে বেশি গবেষণায় তা স্পষ্ট জানা যায়নি।
\'ভিওআইপি\' উন্মুক্ত করার সিদ্ধান্ত
অবৈধ \'ভিওআইপি\'র ব্যবহার বন্ধে বেসরকারি খাতে আরো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক \'কল টার্মিনেশনে\'র অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার সুযোগ রেখে টেলিকমিউনিকেশন সার্ভিস সংশোধিত নীতিমালা (আইএলডিটিএস) এর খসড়া অনুমোদন করায় যে কেউ ভিওআইপি ব্যবহারের অনুমতির আবেদন করতে পারবে।
ইন্টারনেট নজরদারিতে অনড় চীন, গুগলের জন্য শোক
যুক্তরাষ্ট্রের ইন্টারনেট জায়ান্ট গুগলের চলে যাওয়ার হুমকিকে পাত্তা না দিয়ে প্রকাশ্যেই ইন্টারনেট নজরদারিতে অনড় থাকার কথা ঘোষণা করেছে চীন৷ ওদিকে, গুগলের চলে যাওয়ার খবরে ব্যথিত চীনারা৷ প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সভাপতিত্বে বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘‘ইন্টারনেট ব্যবস্থাপনা শক্তিশালী\'\' করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে চীনা সরকারের ওয়েবসাইট ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট জিওভি ডট সিএন\'৷
২০১০ সালে সাইবার অপরাধীদের নতুন লক্ষ্য হবে অ্যাডোবি ।
নতুন সালকে সামনে রেখে সাইবার অপরাধীরা এবার নতুন লক্ষ্য ঠিক করতে পারে। অফিস অ্যাপ্লিকেশন ছেড়ে তারা অ্যাডোবির সফটওয়্যারগুলোর দিকে এবারে তাদের আক্রমণের কালো থাবা বাড়াতে পারে বলে সতর্ক করেছে নিরাপত্তা গবেষণা সংস্থা ম্যাকাফি। খবর বিবিসি অনলাইনের। ম্যাকাফি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০১০ সালে সম্ভাব্য হুমকিগুলোর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে অ্যাডোবি রিডার ও অ্যাডোবি ফাশ। তাছাড়াও তালিকায় আছে সামাজিক যোগাযোগের সাইটগুলো এমনকি এইচটিএমএল (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ৫।ম্যাকাফি জানিয়েছে, অ্যাডোবি রিডার ও ফাশ বহুল প্রচলিত একটি অ্যাপ্লিকেশন। তাই এটাকে লক্ষ্য করাই সাইবার অপরাধী বা হ্যাকারদের জন্য লাভজনক হবে। বর্তমান প্রচলনের হার অনুযায়ী ২০১০ সালেই অ্যাডোবির পণ্য ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারে আক্রমণের হার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
পরিবেশবান্ধব হাইব্রিড কার
গোটা পৃথিবীতেই গাড়ি তৈরির প্রযুক্তি এখন মনোযোগ দিচ্ছে দুটি বিষয়ে। এক. গাড়িটি কতো কম জ্বালানী খরচ করবে এবং দুই. এ গাড়ি পরিবেশ দুষণের হুমকির প্রতি কতোটা বন্ধুভাবাপন্ন হবে। বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে ঢাকা অন্যতম। ঢাকার রাস্তায় গাড়ির কালো ধোয়া এই দূষণের অন্যতম কারণ। বিগত বছরে তাই পরিবেশবান্ধব যানবাহনের কথা বারবার বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা। এর বেশীরভাগই ব্যক্তিগত বা সরকারি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে।
২০ কোটি চীনা ইন্টারনেটে সংবাদ পড়েন
প্রায় ২০ কোটি ৬ লক্ষ চীনা সংবাদের প্রধান সূত্র হিসেবে ওয়েবের উপর নির্ভর করে। এই সংখ্যা দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৮.৬ শতাংশ। চাইনিজ একাডেমি অব সোস্যাল সায়েন্স (সিএএসএস) এর গবেষণায় এমন চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। চীনের এই শীর্ষ একাডেমিক সংস্থাটি ‘ব্লু-বুক অব ইকোনমি ২০০৯’ -এ এই তথ্য প্রকাশ করে।
এপ্রিল থেকে শেরাটন হোটেলের নাম হচ্ছে ‘রামাদা’
ঢাকা শেরাটন হোটেলের স্থানে হোটেল পরিচালনা কার্যক্রম শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন-র্জাতিক হোটেল চেইন রামাদা। আগামী বছরের ৩১ মার্চের পর হোটেল শেরাটন আর ঢাকায় থাকছে না। মার্কিন ষ্টার উড কোম্পানির হোটেল চেইন শেরাটন চলে যাওয়ার পরপরই এখানে পুরোদমে কাজ শুরু করবে রামাদা।
কম্পিউটার থেকে স্বাস্থ্য সমস্যা
দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার আজ অনিবার্য ও দুর্বার হয়ে উঠছে। একবিংশ শতাব্দীর এ যন্ত্রটিকে আর দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। তাই চিন্তাশীল স্বাস্থ্যবিদরা কম্পিউটারের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে বিশেষভাবে চিন্তিত। কারণ কম্পিউটারের ক্রমাগত ব্যবহার নানা অসুখ-বিসুখ জন্ম দিচ্ছে আর সেইসাথে কম্পিউটার ব্যবহারকারীরা ধীরে ধীরে আক্রান্ত হয়ে পড়ছেন স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন রকম কষ্টকর স্বাস্থ্য সমস্যায়।
রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসবে মাতোয়ারা নগরবাসী
‘৪০০ বছর পূর্তিতে, আহেন মজি ফুর্তিতে’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তির রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্বের অন্যতম প্রাচীন রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তির অনুষ্ঠানে শুক্রবার উৎসবে মেতে ওঠেন ঢাকাবাসী।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com