ইনজুরিতে মেসি!
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে দি আর্থ শো বিশ্বকাপ ফুটবল। ৩২টি দেশের মহারণের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে জমকালো। বিশ্ব কাঁপাতে বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিনই প্রকাশ পাচ্ছে নতুন নতুন তথ্য। তেমনই একটি তথ্য হচ্ছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার যুক্তরাষ্ট্রের বেসরকারি রেডিও চ্যানেল ‘টক রেডিও’ এ বিষয়টি নিশ্চিত করেছে। চ্যানেলটি জানিয়েছে, জো বাইডেন বিশ্বকাপের সময় মিশর ও কেনিয়া সফরে যাবেন। ওই সময় তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী জিলসহ উপস্থিত থাকবেন। ইনজুরিতে মেসি! গত কয়েক বছর ধরে বিশ্ব কাঁপানো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর্জেনটিনার বিশ্বকাপ চূড়ান্ত দলের অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। তবে আঘাত গুরুতর নয়। অনুশীলনে মাসকেরানোর সঙ্গে ধাক্কা খেয়ে তিনি হাঁটুতে আঘাত পান। অনুশীলন শেষে দলের কোচ ম্যারাডোনা বলেন, মেসির আঘাত গুরুতর নয়। দ্রুত সে সেরে উঠবে। হাঁটুতে সামান্য আঘাত লেগেছে মাত্র। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দলের ডাক্তার ডনেটো ভিলানি বলেন, মেসির আঘাতটা সামান্য।
|
বিশ্বকাপে আসছে রিভিউ সিস্টেম: আইসিসির সিদ্ধান্ত
ক্রিকেটে আসছে রিভিউ সিস্টেম। এতে আম্পায়ারের যে কোনো সিদ্ধান্ত মাঠেই পুনরায় বিবেচনা করে তা সঠিক কিনা নিশ্চিত হতে পারবেন খেলোয়াড়রা। তবে এ জন্য থার্ড আম্পায়ারের দারস্থ হয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে এলবিডব্লিউ-এর আবেদনে আম্পায়ারের দেয়া মতামতের সঙ্গে একমত না হলে পুনরায় বিবেচনা জন্য মাঠেই আবেদন করা যাবে। এ নিয়ম চালু হচ্ছে আগামী ক্রিকেট বিশ্বকাপে। ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ানডের পাশাপাশি যত দ্রুত সম্ভব টেস্ট ক্রিকেটেও এ রেফারেল পদ্ধতি চালু করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ক্লাইভ লয়েড সভায় এসব বিষয় উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়। এ সিদ্ধান্ত ক্রিকেটকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে বলে মনে করেন ক্লাইভ লয়েড। রেফারেল সিস্টেমের খরচ বহন করবে স্পোর্টস চ্যানেল ইএসপিএন ও স্টার স্পোর্টস।
|
অস্ট্রেলিয়া বধ: টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ড
অবশেষে বন্ধ্যাত্ব ঘুচল ইংল্যান্ডের। ক্রিকেটের কোনো বড় আসরে প্রথমবারের মত শিরোপা জিতল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে বধ করে শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ইংলিশরা। ওয়ানডে ক্রিকেটে ৩ বার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি তারা। এবার সে দুঃখ ঘুচালো ক্রিকেটের ছোট আসরের মুকুট। অপরদিকে অপরাজিত দল হিসেবে
ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার তীরে এসে তরী ডুবলো। এবারের ফাইনালে এক কথায় অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিয়েছে কলিংউডের দল। ব্যাট-বল সবখানেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে ইংল্যান্ড।
|
বৈরী আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে মুহিতের এভারেস্ট জয়
বৈরী আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে বাংলাদেশি অভিযাত্রী মুহিতের এভারেস্ট জয়। বেইস ক্যাম্প, এডভান্স বেইস ক্যাম্প পার হয়ে ক্যাম্প ওয়ান পর্যন্ত পৌঁছে আবার নিচে নেমে আসতে হয়েছে তাকে। স্যাটেলাইট ফোনে শীর্ষ নিউজ ডটকমকে মুহিত জানান, এডভান্স বেইস ক্যাম্পে এক সপ্তাহ অবস্থান করার পর ক্যাম্প ওয়ানে এক রাত অবস্থান করেন তিনি। কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ায় ক্যাম্প ওয়ান থেকে ফিরে আসেন। বর্তমানে তিনি এডভান্স বেইস ক্যাম্পে অবস্থান করছেন। এ সময় ক্যাম্প ওয়ান থেকে তুষার ধসে অজ্ঞাত
এক এভারেস্ট অভিযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। মুহিতের পর্বতারোহণের পথ প্রদর্শক পাখি প্রেমিক সুমেরু অভিযাত্রী ইনাম আল হক জানান, মুহিতের মানসিক ও শারীরিক অবস্থা ভালো আছে। আবহাওয়া অনুকূলে থাকলে যে কোনো সময় আবার সে ক্যাম্প ওয়ানের উদ্দেশে রওয়ানা হবে।
|
সেমিতে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-পাকিস্তান মুখোমুখি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে। রাতের খেলায় অস্ট্রেলিয়া বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালে শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়। আর তাতেই লঙ্কানদের জায়গা হয় সেরা চারে। বার্বাডোজ সেন্ট লুসিয়া স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেয়া মাত্র ১০৫ রানের টার্গেটকে সামনে রেখে খেলতে নামে অস্ট্রেলিয়া। অসিরা ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
|
শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে রোববার অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি তারকা নির্ভর শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ৮১ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা হেরে গেলেও সেমিফাইনালে যাওয়াটা নির্ভর করছে সামনের খেলায় ভারতের বিপক্ষে জয়ের উপর। আজকের খেলায় টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নামে। তবে খেলার শুরুতেই অসিদের চেপে ধরে শ্রীলঙ্কান বোলাররা। দলের জন্য ৭০ রান তুলতে না তুলতেই প্রথম সারির ৫ উইকেট হারিয়ে বসে তারা।
|
সেমিতে ইংল্যান্ড
টি-টোয়েন্টির সুপার এইটে টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শনিবার মধ্যরাতে পল কলিংউডের দল ৩৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই হিসেবে টুর্নামেন্টে থাকার আশায় থাকলো বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। শনিবার রাতে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা। বার্বাড্যেরজের কিংসটন ওভাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ভালই সূচনা করে ইংল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল
লাম্ব ও ক্রেইগ কিসোয়েটার প্রথম উইকেট জুটিতে খুব ভাল সূচনা করতে পারেনি। দলীয় ৪ রানের মাথায় মাইকেল লাম্ব আউট হলে হোঁচট খায় ইংলিশরা। মাঠে আসেন পিটারসেন। উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ কিসোয়েটার ও পিটারসেন জুটি প্রাথমিক বিপর্যয় থেকে দলকে উদ্ধার করে। এই জুটি মাত্র ৬৩ বলে মূল্যবান ৯৪ রানে পার্টনারশীপ গড়ে তোলেন। এরপর দলীয় ৯৮ পিটারসেন বোথার বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এর পর আর কোন পার্টনারশীপ দীর্ঘ হয়নি। ১১৩ রানের মাথায় ক্রেইগ কিসোয়েটার আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করেন কেভিট পিটারসেন। ৪২ বলে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে এই রান করেন। এছাড়া ক্রেইগ কিসোয়েটার ৪১, মরগান ২১, কলিংউড ১৪ ও বেসমান ১৩ রান সংগ্রহ করেন।
|
ইংল্যান্ডের সহজ জয়
টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম খেলায় পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড । পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেটেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড, তিন বল হাতে রেখে।
এর আগে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেটে ১৪৭ রান করে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন পাকিস্তানকে । তবে ইনিংসের মাঝপথে নিয়মিত উইকেট তুলে নিয়ে তাদেরকে বড় স্কোর গড়ার সুযোগ দেয়নি ইংল্যান্ড বোলাররা।
বাট সবচেয়ে বেশী ৩৪ রানের ইনিংসটি খেলেন। এছাড়া উমর আকমল ৩০ রান করেন।
|
বিশ্বকাপ খেলতে পারছেন না মুরালি
পেশির চোটের জন্য টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারছেন না শ্রীলঙ্কার অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাকে।
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার চোট পান শ্রীলঙ্কার সহ-অধিনায়ক মুরালিধরন। ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দু\'উইকেটে হার মানে শ্রীলঙ্কা।
|
শ্রীলঙ্কার পথ ধরে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি টি-২০ বিশ্বকাপের তৃতীয় আসরের অষ্টম খেলায় সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং এর শুরুতে বৃষ্টি নামলে শ্রীলঙ্কার পথ ধরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে এ খেলায় জিতে যায় ক্যারিবিয়ানরা। কর্তৃপক্ষের বেঁধে দেয়া ৬ ওভারে ৬০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২ বল বাকি রেখেই পৌঁছে যায় নির্ধারিত লক্ষ্যে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করার সুযোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ইয়ান মর্গানের ব্যাট থেকে আসা হাফ সেঞ্চুরি আর অপরাজিত লিউক রাইটের ২৭ বলে ৪৫ রান নিয়ে ৫ উইকেটে ইংল্যান্ডের মোট সংগ্রহ দাঁড়ায় ১৯১।
|