মহিউদ্দিনকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মনজুর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বিশাল ব্যবধানে হারিয়ে বন্দরনগরীর মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দল বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম।
বৃহস্পতিবারের এ নির্বাচনে পরপর তিনবার মেয়র পদে বিজয়ী মহিউদ্দিনকে এক লাখ ৫ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন উত্তর কাট্টলি ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর মনজুর।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে নগর সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম পেয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ১৪৫ ভোট।
বিরোধী দলের প্রার্থী হিসেবে এর আগে দুইবার মেয়র হওয়া মহিউদ্দিন জাহাজ প্রতীকে ৩ লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।
|
জিয়াউর রহমান চর ছিলেন এটি প্রমাণ করুন: মির্জা ফখরুল
: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়উর রহমান পাকিস্তানের চর ছিলেন এটি প্রমাণ করুন। এডভোকেট কামরুল ইসলাম গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এ তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। বিএনপি পারলে প্রমাণ
করুক উনাদের নেতা পাকিস্তানের চর ছিলেন না। কামরুল ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, আইন প্রতিমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত। একজন আইন প্রতিমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা খোন্দকার মোস্তাক ও ড. কামাল হোসেনই যুদ্ধের সময় পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনসহ কারাগারে বন্দি সকল বিএনপি নেতার উপর নির্মম নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লংঘনের বিষটি অবহিত করতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবিসহ চাঁদপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরেরর নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের একজন প্রভাবশালী এমপি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে।
|
আর কোন টিভি চ্যানেল বন্ধ হবে না: রাজিউদ্দিন রাজু
টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু বলেছেন, বর্তমান সরকারের আমলে আর কোন টিভি চ্যানেল বন্ধ হবে না। আজ দুপুর দেড়টায় পরিবাগস্থ বাংলাদেশ টেলিযোগাযোগ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা এ সময় জানতে চান, চ্যানেল ওয়ান বন্ধের পর জোট সরকারের আমলে প্রতিষ্ঠিত অন্যান্য টিভি চ্যানেলগুলো বন্ধ হওয়ার
গুজব ছড়িয়ে পড়ছে। এতে সেসব টেলিভিশন চ্যানেলের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এর জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় চ্যানেল ওয়ান বন্ধ করা হয়নি। আইনগত কারণেই চ্যানেলটি বন্ধ করা হয়েছে। তাই, জোট সরকারের আমলে চালু হওয়া অন্যান্য চ্যানেলগুলি বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই।
|
মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন
চতুর্থ বারের মতো মেয়র নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন মহিউদ্দিন।
এরপর নগর ভবন থেকে বেরিয়ে শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করে জেলা নির্বাচন অফিসে যান। সেখানে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর কাছে বেলা ১১টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, সহসভাপতি কেএম বেলায়েত, নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. এমদাদ মহিউদ্দেনের সঙ্গে ছিলেন।
তবে চট্টগ্রাম আওয়ামী লীগের কোনো সংসদ সদস্যকে তার সঙ্গে দেখা যায়নি।
নির্বাচনী প্রতীক \'জাহাজ\' চেয়েছেন মহিউদ্দিন। এর আগের তিনটি নির্বাচনে তিনি \'হারিকেন\' প্রতীক নিয়ে নির্বাচন করলেও এবারের তালিকায় হারিকেন নেই।
মহিউদ্দিনের পদত্যাগের পর সিসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ।
তিন মেয়াদে ১৬ বছর পাঁচ মাস বন্দরনগরীর মেয়রের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী বরাবর সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন মহিউদ্দিন।
বুধবার এক সভায় মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
|
২৭ জুনের হরতাল কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপির মহাসমাবেশে ডাকা ২৭ জুনের সকাল-সন্ধ্যা হরতাল কঠোর হাতে দমন করা হবে। বাংলার মানুষ এর জবাব দেবে। আমরা বাংলার মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছি, তাদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা কলেন। তিনি আরো বলেন, যদি দেশের মানুষ মনে করেন এ হরতালের যৌক্তিকতা আছে তা হলে তারা হরতাল পালন করবে। আর যদি মনে করেন এর যৌক্তিকতা নেই তাহলে তারা এ হরতালের জবাব দেবে।
|
যমুনা টেলিভিশনের রিট খারিজ
যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধে বিটিআরসির সিদ্ধান্তকে বৈধ বলেছেন আদালত। এর পাশাপাশি বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয়কে যমুনা টেলিভিশনের লাইসেন্স সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক স�প্রচার বন্ধ করে দেয়। এরপর ২২ নভেম্বর রিট আবেদনটি দায়ের করে যমুনা টিভি কর্তৃপক্ষ।
স�প্রচার বন্ধ বৈধ বললেও যমুনা টেলিভিশনের নতুন করে করা অনাপত্তিপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালত বলেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স�প্রচার বন্ধের জন্য যমুনা টিভির যে যন্ত্রপাতি প্রয়োজনীয় মনে করেছে তা জব্দ করেছে। তাই আদালত এ স�প্রচার বন্ধের আদেশে বেআইনি কিছুই দেখছে না।
রায়ে একইসঙ্গে বলা হয়, নতুন করে অনাপত্তিপত্রের যে আবেদন যমুনা টিভি করেছে তা সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে এটা অনির্দিষ্টকালের জন্য বিবেচনাধীন রাখা ঠিক নয়। তাই সরকারকে ওই আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বলা হলো।
রায়ের পর যমুনা টেলিভিশনের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন করে করা যমুনা টিভির অনাপত্তিপত্রের আবেদন নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।\"
|
\'সতর্কতার\' হরতাল বিএনপির
আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এটাই বিরোধী দলের দেশব্যাপী প্রথম হরতাল।
বুধবার পল্টন ময়দানে জনসভায় হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন, সরকারকে সতর্ক করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিতে বাধা এলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতা।
গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচার, বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এ হরতাল ডেকেছে বিএনপি।
এছাড়া বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে আগামী ৯ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅবস্থান এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে ১৭ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।
\'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও\' স্লোগানে দুপুর ২টায় বিএনপির ঢাকা বিভাগীয় এ মহাসমাবেশ শুরু হয়। খালেদার আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা বিকাল ৩টা ৫০ মিনিটে সভাস্থলে পৌঁছান। ওই সময় নেতা-কর্মী-সমর্থকরা স্লে�াগান আর করতালিতে তাকে স্বাগত জানান।
|
পিলখানা হত্যা: প্রতিবেদন দাখিল আবার পেছালো
পিলখানা হত্যামামলার তদন্ত প্রতিবেদন বুধবারও আদালতে দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এজন্য আগামী ৩০ জুন নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক।
বুধবার প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে বিচারক এ নতুন তারিখ দেন।
মামলা নথিপত্রে দেখা গেছে, এদিন নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের অন্তত ১২টি ধার্য তারিখ পার হলো।
সিআইডি বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ মামলাটির তদন্ত করছেন ।
দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের এ হত্যা মামলার অভিযোগপত্র দণ্ডবিধির ধারায়ই দাখিল করতে হবে।
গত বছরের ২৫-২৬ ফেব্র\"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
|
চট্টগ্রামে মঞ্জুকে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম. মঞ্জুর আলম মঞ্জুকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি। মঙ্গলবার গভীর রাতে এতথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাত একটা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন আমীর খসরু। বৈঠকের পর চট্টগ্রামের মেয়র প্রার্থী বিষয়ে জানতে চাইলে আমির খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, \"চট্টগ্রামের মেয়র পদে নির্বাচনে এম. মঞ্জুর আলম মঞ্জুকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি।
তার বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি খালেদা নির্দেশ দিয়েছেন বলেও জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি।
|
পিলখানা হত্যা: প্রতিবেদন দাখিল আবার পেছালো
পিলখানা হত্যামামলার তদন্ত প্রতিবেদন বুধবারও আদালতে দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এজন্য আগামী ৩০ জুন নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক।
বুধবার প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে বিচারক এ নতুন তারিখ দেন।
মামলা নথিপত্রে দেখা গেছে, এদিন নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের অন্তত ১২টি ধার্য তারিখ পার হলো।
সিআইডি বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ মামলাটির তদন্ত করছেন ।
দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের এ হত্যা মামলার অভিযোগপত্র দণ্ডবিধির ধারায়ই দাখিল করতে হবে।
গত বছরের ২৫-২৬ ফেব্র\"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
এ ঘটনায় হত্যা, লুটপাট, আগুন লাগানোর অভিযোগে প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়।
এ মামলায় প্রায় দুই হাজার ২৬৪ জন বিডিআর সদস্য এবং বিডিআর নন এমন ৩৪ জনকে গ্রেপ্তার করা ও গ্রেপ্তার দেখানো হয়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুই হাজার ২৪০ জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৫৩৩ জন।
|