জাতীয় কবিতা উৎসবে সুনীল গঙ্গোপাধ্যায় সোমবার থেকে ২ দিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে।
উৎসব কমিটি’র পক্ষ থেকে আসলাম সানী জানান, এ উৎসবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে কবিরা এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন।
এদের মধ্যে আছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত প্রমুখ।
তিনি আরও জানান, প্রতিবারের মত এবারও জাতীয় কবিতা উৎসবের জন্য ব্যাপক আয়োজন রয়েছে। সারাদেশ থেকে কবিরা আসবেন। কবিতা পড়বেন।
|
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি
২৪ জানুয়ারি টঙ্গীর সোনাবানের শহর কহর দরিয়া বহু কাঙ্খিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে।
আখেরী মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি, হেদায়েত, মাগফিরাত এবং মুসলিম জাহানের জন্য আল্লাহর খাস রহমত চাওয়া হয়েছে।
ইজতেমায় বিশ্ব তাবলীগ জামাতের অন্যতম বুজুর্গ হয়রত মাওলানা যোবায়েরুল হাসান দুপুর ১২টা ২০মিনিট থেকে শুরু হয়ে ১২টা ৪২মিনিটে শেষ হয় আখেরী মোনাজাত।
দীর্ঘ এই ২২ মিনিট মোনাজাত শেষেও সমাগত মুসল্লিদের মধ্যে কান্নার রেশ থাকে আরো কিছুক্ষণ।
আখেরী মোনাজাত উপলক্ষে শিল্পনগরি টঙ্গীর এক মানব সাগরে পরিণত হয়েছিল।
|
হ্যাপি নিউ ইয়ার
আরেকটি নতুন বছরে পা রাখতে যাচ্ছি আমরা। ঘটানাবহুল ২০০৯ সাল এখন অতীত। অতীত ছাড়বার পাত্র নয়। অতীতের বোঝা বয়ে যেতে হয়। আমাদের পূর্ব পুরুষেরাও বয়ে গেছেন, আমরাও বয়ে যাবো। অবশ্য আজকাল কেউ অতীত নিয়ে অতশত চিন্তা করে না। নিরন্তর পরিবর্তনশীল এ পৃথিবীতে অতীত নিয়ে চিন্তার অবকাশ নেই কারো। জ্ঞানীরা বলেন, অতীত থেকে কেবলই মানুষ শিক্ষা নিতে পারে। অতীত হচ্ছে ভবিষ্যতের সিঁড়ি। তাইতো দেখি ভবিষ্যতের পানে ছুটে চলছে মানুষ। বর্তমান নিয়েও মানুষের তেমন ভাবনা নেই। যত ভাবনা ভবিষ্যত নিয়ে। সুন্দর ভবিষ্যৎ নির্মানে মানুষ ছুটছে এক দেশ থেকে অন্য দেশে। উন্নত ভবিষ্যতের আশায় মানুষ যেতে চাচ্ছে এক গ্রহ থেকে অন্য গ্রহে।
আগের তুলনায় মানুষের গতি বেড়ে গেছে। গতির সাথে বৃদ্ধি পেয়েছে জীবনের দৈর্ঘ্য। মানুষ আরো গতিশীল হতে চায়। শব্দের আগে, আলোর আগে যেতে চায়। মানুষ জীবনের দৈর্ঘ্য আরও বৃদ্ধি করতে চায়। সত্তর, আশি, নব্বই...। প্রতিটি মুহুর্ত কাজে লাগাতে চায়; প্রতিটি ক্ষণকে প্রাণ ভরে উপভোগ করতে চায় আজকের মানুষ।
|
আইভেরিকোস্টে ব্যবসার অফুরন্ত সুযোগ\' আইভরিকোস্টে বাংলাদেশের পণ্য নতুন ধরনের বাজার সৃষ্টি করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী।
তিনি জানান,আইভেরিকোস্টের পাশাপাশি কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে কাজ করে বাংলাদেশের সদস্যরা প্রশংসিত হচ্ছেন। দেশ দুটিতে চিকিত্সা ও স্কুলের কাজে নিয়োজিত বাংলাদেশের সদস্যরা বেশ প্রশংসিত হচ্ছেন বলে উল্লেখ করেন।
|
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরাও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিবসটি উদযাপন করছে।
রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে আছে- আনন্দ শোভাযাত্রা বা \'জসনে জুলুস\', ওয়াজ মাহফিল, আলোচনা সভা, কিরাত প্রতিযোগিতা, ইসলামী পুস্তক প্রদর্শনী ও সেমিনার।
|
ড. ইউনূস যুক্তরাষ্ট্রে ক্রেডিট
ইউনিয়ন চালু করতে চান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল শানি- পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ক্রেডিট ইউনিয়ন চালু করার লাইসেন্স চান। যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যে নির্বিঘ্নে কাজ করার জন্যই ওই লাইসেন্স চান তিনি। আর বিশ্ব মন্দার এই সময়কে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বিস্তারের মোক্ষম সময় বলে মনে করেন তিনি।
|
হোয়াইট হাউজে ভারতের মেয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকায় বসবাসরত ভারতের নিকোলাস র্যাথহুডকে ডেপুটি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিকোলাসের কাজ হবে ওবামা- বাইডেনের কাজের সমন্বয় করা।
|
আগামী ৫ বছরের মধ্যে ভিক্ষাবৃত্তি
শেষ করবে সরকার : অর্থমন্ত্রী আগামী ৫ বছরের মধ্যে দেশ থেকে চিরতরে ভিক্ষাবৃত্তি খতম করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে ৫০টি এনজিওকে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।
|
এলাকায় এরশাদের প্রতিশ্রুতি : দেশে হবে ৮টি প্রদেশ : রংপুর হবে একটির রাজধানী নানা প্রতিশ্রুতি নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থীদের অনেকেই ভোটারদের ঘরে ঘরে ছুটছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগের মাধ্যমে নিজের জন্য ভোট প্রার্থনা করে রংপুরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এবার এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
|
মিয়ানমারের জেনারেলদের নিয়ে
বিশ্বে হতাশা বাড়ছে জাতিসংঘ, ৬ ডিসেম্বর।-
জাতিসংঘের মহাসচিব বান কি মুন শুক্রবার বলেছেন, মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের নিয়ে বিশ্বে হতাশা বাড়ছে।
মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির জন্য ১৪টি দেশকে সাথে পাওয়ার লক্ষ্যে একঘণ্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবদিকদের সঙ্গে আলাপ করছিলেন।
|