Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
কুয়েতে বিশেষ সম্মানে ভূষিত বাংলাদেশ সেনাবাহিনী
কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের জন্য আনন্দের দিন ছিল ৪ জানুয়ারি। এ দেশে বাংলাদেশ সেনাবাহিনীর আগমন ঘটে ১৯৯১ সালে। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কুয়েত সেনাবাহিনীর সাথে একযোগে কাজ করে যাচ্ছে। ইরাক কর্তৃক কুয়েত দখলের পর থেকে কুয়েতের বিভিন্ন ক্ষেত্র পুনর্গঠনে নিরলসভাবে কাজ করেন বাংলাদেশের সেনারা। বর্তমানে কুয়েতে ১০২ জন অফিসারসহ চার হাজার ১৫২ জন সেনা রয়েছেন। ইরাকি বাহিনী কুয়েত ত্যাগ করার প্রাক্কালে মরু অঞ্চল থেকে শুরু করে যত্রতত্র অবিস্ফোরিত বিভিন্ন ধরনের বোমা, ল্যান্ডমাইনসহ বহু মারণাস্ত্র রেখে যায়। এই মারণাস্ত্র অপসারণ ও নিষ্ক্রিয় করার কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর বর্তায়। বাংলাদেশের সেনারা মৃত্যুর ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের বোমা ও ল্যান্ডমাইন অপসারণ করে।
মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্র নীতির ভিত্তি ইসরাইলী তোষণ
রাজা বদল হলেও নীতি ঠিকই থাকে। এ রকমের একটি প্রবাদ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কথাটি সত্যি। তবে দেশটির নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবর্তনের ওয়াদা করে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি পরিবর্তন করবেন বলে সর্বক্ষেত্রেই পরিবর্তন করবেন এমনটি নাও হতে পারে। কোন কোন ক্ষেত্রে হয়তো পরিবর্তন আনবেন। আবার অনেক ক্ষেত্রে কোন পরিবর্তনের চেষ্টাও করবেন না।
কুয়েত সরকারের পদত্যাগ
কুয়েতের আমীরের কাছে সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে। কুয়েতের পার্লামেন্টের সদস্যরা মঙ্গলবার একথা জানান। সরকার ও পার্লামেন্টের মধ্যে অচলাবস্থার পর সরকার এই সিদ্ধান্ত নেয়। তবে সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ পদত্যাগপত্র গ্রহণের কোন সিদ্ধান্ত নেননি।
গাজায় ইসরাইয়েলি অবরোধে মানবিক বিপর্যয় নেমে আসবে
আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম সতর্ক করে বলেছেন , ইসরায়েল যদি গাজায় সীমান্ত অবরোধ প্রত্যাহার না করে , তাহলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে । গত জুনে ঘোষিত ইসরায়েল ও ফিলিস্তিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহবান জানায় সংস্থাটি ।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com