ভারতীয় বিজ্ঞানী মণি ভৌমিক
পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক দরিদ্র স্কুল শিক্ষকের পরিবারে জন্ম নেন মণি ভৌমিক৻ ছোট বেলায় গরু চরিয়ে তারপরে স্কুলে যেতেন তিনি৻ ৪২-৪৩ সালের মন্বন্তরের সময়ে বহুদিনই খাবার জোটে নি তাঁর৻
\"ছোটবেলায়, রাতের অন্ধকারে আকাশের তারাগুলো দেখতে দেখতে অনেক সময়েই মনে প্রশ্ন জেগেছে ওই চাঁদ, তারা – এগুলো কীভাবে তৈরী হল! সে প্রশ্নের জবাব খুঁজেছি অনেক বড় হয়ে – কসমোলজি নিয়ে গবেষণা করার সময়ে৻\"
প্রদীপের আলোয় পড়াশুনো করেই কলকাতার স্কটিশচার্চ কলেজে ভর্তি হন – যেখানে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন মণি ভৌমিক৻ ১৯৫৯ সালে বৃত্তি পেয়ে আমেরিকার মাটিতে পা রেখেই মনে হয়েছিল তাঁর যেন পুনর্জন্ম হয়েছে৻
একটা লেজার রশ্মি আবিষ্কার করেও তার স্বীকৃতি পান নি, কিন্তু কয়েক বছর পরে এক্সিমার লেজার রশ্মি আবিষ্কার করেন মণি ভৌমিক৻
|
বডি স্ক্যানার’ ব্যবহার নিয়ে জার্মানিতে বিতর্ক এ ধরণের স্ক্যানার যাত্রীর পোশাকের নিচের নগ্ন দেহটিকে ধরতে সক্ষম৷ সে বুঝে নেবে শরীরের কোন অংশে কোন বিস্ফোরক বা কোন আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে কিনা৷ বিশেষ করে জার্মানিতে এই স্ক্যানার ব্যবহার সম্পর্কে কেউ কেউ আপত্তি জানাচ্ছেন এই কারণে যে এর ফলে ব্যক্তির একেবারে একান্ত কিছু গোপন রাখার অধিকার খর্ব হবে৷ অর্থাৎ তার কোন প্রাইভেসি থাকবে না৷ জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রি - খ্রিস্টীয় গণতন্ত্রী দলের রাজনীতিক - টোমাস দে মেজিয়ের এই বডি স্ক্যানার বসানোর কিছু শর্ত দিয়েছেন৷ তিনি বলেছেন, এর ব্যবহার তিনি সমর্থন করবেন যদি যাত্রীদের ব্যক্তি অধিকার পুরোপুরি রক্ষিত থাকে এবং স্বাস্থ্যের ক্ষতি হবার কোন আশংকা না থাকে৷ এই শর্তাপেক্ষে আগামী বছর এ রকম বডি স্ক্যানার পেশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে৷ আইন ও বিচারমন্ত্রী - উদারপন্থি এফডিপি দলের রাজনীতিক - সাবিনে লয়েটহয়জার-শ্নারেনব্যার্গার অবশ্য এখনই এ ধরণের স্ক্যানার ব্যবহার সম্পর্কে সন্দেহ পোষণ করেন৷
|
ভেজালে সয়লাব দেশ, প্রতিকার নেই সরকারের। নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য দেশে দুষ্প্রাপ্য হয়ে উঠছে। খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি ভেজাল মেশানো হচ্ছে মধু, ঘি, বাটার অয়েল, ডালডা, মিষ্টি, আয়োডিনযুক্ত লবণ, গরুর দুধ, সরিষার তেলে। সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, নমুনা পরীক্ষা করে দেখা গেছে, গ্রামে এসব খাবারের ৫২ শতাংশ, শহরে ৬২ শতাংশ এবং রাজধানী ঢাকায় ৫৯ শতাংশই ভেজালযুক্ত।
গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে আয়োজিত নিরাপদ খাদ্যবিষয়ক জাতীয় সেমিনারে সরকারি কর্মকর্তারা এসব তথ্য দেন। তাঁরা বলেন, নজরদারি ও সমন্বয়ের অভাবে ভেজাল বাড়ছে।
|
ভিডিও গেমস কিশোর-কিশোরীদের
মধ্যে বিষন্নতার ঝুঁকি বাড়ায় ওয়াশিংটন : কিশোর-কিশোরীরা বেশি সময় টিভি দেখা বা ভিডিও গেমস খেলার ফলে যৌবনকালে বিষন্নতার শিকার হতে পারে, গত সোমবার প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। গবেষকরা ৪ হাজার ১৪২ জন কিশোর-কিশোরীর ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব বিবেচনা করেছেন।
|
বাড়ির ছাদে স্থাপিত মোবাইল ফোনের বেইজ স্টেশনগুলো তড়িৎ দূষণ ছড়াচ্ছে পানি, বায়ু , আলো ও শব্দ দূষণের চেয়েও আরো অধিক ভয়ঙ্কর দূষণ হলো তড়িৎ দূষণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে প্রতিদিন লাখ লাখ মানুষ যে মুঠোফোন ব্যবহার করছে এবং মুঠোফোনের বেজ স্টেশন থেকে এই মারাত্মক ক্ষতিকর তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ ঘটছে।
|
স্মৃতি শক্তির সমস্যা কখন দেখা দিতে পারে এবং করণীয় আমরা জীবনের চলার পথে ক্ষণে ক্ষণে হতাশাগ্রস্ত হই, আবার জীবন শুরু করি। জীবন থেমে থাকে না কিন্তু যারা মানসিক সমস্যায় পড়ে তারা সাধারণত কুলিয়ে উঠতে পারে না এবং দীর্ঘমেয়াদিভাবে বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন।
|
হার্টের সুস্থতায় কি খাবেন কি খাবেন না
যে কোন মূল্যে ধূমপান ত্যাগ করতে হবে। সাদা পাতা, জর্দা, নস্যি, পান ইত্যাদি পরিহার করতে হবে। পরিমিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে।
|
ঘুম কম হলে মেয়েদের
ক্যান্সারের ঝুঁকি বাড়ে নিয়মিত শরীরচর্চা করলে একজন নারীর ক্যান্সারে আক্রান- হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে ঘুম কম হলে এই স্বাস্থ্যগত অর্জন হাতছাড়া হয়ে যেতে পারে।
|
হেপাটাইটিস প্রতিরোধের উপায় ।। ডা. মোঃ একরামুল কবীর।। মাথা ব্যথা, শরীর ও দুর্বল হওয়া, খাওয়ার অরুচি (ক্ষুধা মন্দা), বমি বমি ভাব অথবা বমি হওয়া, কিছুদিনের মধ্যে চোখ, মূত্র ও সারা শরীর হলুদ হওয়া (জন্ডিস) অথবা পায়খানা ফ্যাকাসে রংয়ের হওয়া ইত্যাদি উপসর্গগুলো থেকে বলা যেতে পারে রোগী হেপাটাইটিসে আক্রান্ত।
|