Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
শহীদ মিনার হচ্ছে রোমে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে রোমে একটি শহীদ মিনার স্থাপনের জন্য এক খণ্ড জমি বরাদ্দ দিয়েছে ইতালি সরকার। রোমে বাংলাদেশ দূতাবাসের কাছেই স্থায়ী শহীদ মিনারটি নির্মাণ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইংল্যান্ড, জাপান, কানাডাসহ বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। এ তালিকায় এখন রোমও যুক্ত হতে যাচ্ছে।
ফজলে হোসেন আবেদের নাইটহুড খেতাব গ্রহণ
রানি এলিজাবেথের দেওয়া নাইটহুড খেতাব মঙ্গলবার গ্রহণ করে ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হোসেন আবেদ বলেছেন, বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল করাই তার লক্ষ্য। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহ্যাম প্যালেসে রানি এলিজাবেথের পক্ষে প্রিন্স চার্লস আনুষ্ঠানিকভাবে ফজলে হোসেন আবেদকে নাইটহুড হিসেবে অভিষিক্ত করেন। আবেদই প্রথম বাংলাদেশি যিনি এ খেতাব পেলেন। এখন থেকে তিনি \'স্যার\' হিসেবে পরিচিত হবেন। খেতাব গ্রহণের সময় আবেদের সঙ্গে ছিলেন তার স্ত্রী সারাওয়াত আবেদ এবং তাদের দুই সন্তান।
ফজলে হোসেন আবেদের নাইটহুড খেতাব গ্রহণ

বৃটেনে ছাত্র ভিসার নতুন আবেদন বন্ধ
বাংলাদেশে ছাত্র ভিসার আবেদনপত্র জামা নেয়া আপাতত বন্ধ রাখার ঘোষনা দিয়েছে বৃটেন। পহেলা ফেব্রুয়ারী থেকে এই সিদ্ধান্ত কার্যকরি হবে। ইউ কে বর্ডার এজেন্সি নিশ্চিত করেছে বাংলাদেশ ছড়াও নেপাল এবং উত্তর ভারতের ছাত্রদের ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকরি হবে। ছাত্র ভিসার আবেদনপত্র স্থগিত করার এই সিদ্ধান্ত এমন সময় নেয়া হল যখন বৃটেনে সামপ্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যাক কলেজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে, যে কলেজগুলোতে সাধারনত দক্ষিন এশিয়ার দেশগুলো থেকে ছাত্ররা ভর্তী হত। কেন ছাত্র ভিসার ওপর এই কড়াকড়ি বসানো হল, এ প্রশ্নে ঢাকায় ইউ কে বর্ডার এজেন্সির বাংলাদেশ প্রধান স্টুয়ার্ট পারসিভেল বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে অস্বাভাবিক সংখ্যায় ছাত্র ভিসার আবেদনপত্র আসতে থাকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবার বোরকা নিষিদ্ধের উদ্যোগ জার্মানির
ফ্রান্সের পর এবার আরেক ইউরোপীয় দেশ জার্মানি বোরকা নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে। আর এই ইস্যুতে দেশটির রাজনৈতিকরা বিতর্কে জড়িয়ে পড়েছেন। সূত্র: প্রেস টিভি অনলাইন। শনিবার সোশ্যাল ডেমোক্রেটিক সংসদ সদস্য লালে আকগুয়ান একটি জার্মান দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বোরকাকে কারাগারের সঙ্গে তুলনা করে বলেন, ‘বোরকা মানবাধিকারের প্রতি হুমকি স্বরূপ।’
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লড়ছেন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড আসন্ন স্থানীয় নির্বাচনে লেবার পার্টির টিকিটে টিউলিপ সিদ্দিকসহ যেসব তরুণ ব্রিটিশ-বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ক্যামব্রিজ স্নাতক টিউলিপ সিদ্দিক আগামী মে মাসে অনুষ্ঠেয় এ নির্বাচনে ক্যামডেন থেকে লড়ছেন। ক্যামডেন লন্ডনের কেন্দ্রীয় এলাকার একটি বরো।
ব্রিটেনে নিষিদ্ধ ইসলাম-ফর-ইউকে
ব্রিটিশ সরকার বলছে সন্ত্রাস দমন আইনের আওতায় তারা ইসলাম-ফর-ইউকে নামে ইসলামপন্থী একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছে৻ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালান জনসন এই পদক্ষেপের পেছনে সুনির্দিষ্ট কোনো কারন দেননি। সম্প্রতি সংগঠনটিকে ঘিরে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন, ইসলাম-ফর-ইউকে হুঁশিয়ারী দিয়েছিলো, তারা ইংল্যান্ডে উটন-ব্যাসেট নামে এমন একটা শহরে যুদ্ধ বিরোধী মিছিল করবে, যেখানে আফঘান যুদ্ধে নিহত ব্রিটিশ সৈনিকদের মৃতদেহ আনুষ্ঠনিকভাবে ফিরিয়ে আনা হয়।
নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়েছে জার্মানিতে
বড়দিনের দিন, আমস্টারডাম-ডিট্রয়েট ফ্লাইটের একটি মার্কিন বিমান ডিট্রয়েটে নামার মুখে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার পর, নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়েছে জার্মানিতে৷ এছাড়া, বোমাধারী নাইজিরীয় আব্দুল মুত্তালিব জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র৷ আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, \"তদন্ত চলছে৷ আমি আজ সকালেও অ্যাটর্নি জেনারেল এরিক হল্ডার, ‘হোমল্যান্ড সিকিউরিটি\' দপ্তরের মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো এবং আমার নিরাপত্তা উপদেষ্টা জন ব্রেন্নান-এর সঙ্গে কথা বলেছি৷ তাঁদের বলেছি ঘটনাটির ওপর চোখ রাখতে৷\" ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পরীক্ষা করে দেখার কথা জানালেও, দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তা আরো কঠোর করার বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন জার্মান রাজনীতিকরা৷ তবে শাসক খ্রিষ্টীয় গণতন্ত্রীরা বিমানবন্দরগুলিতে বডি স্ক্যানার স্থাপন করার পক্ষে মত দিয়েছেন৷
শত বছরের কঠিনতম অর্থনৈতিক মন্দা
লন্ডন : ব্রিটেনের একজন মন্ত্রী হুঁশিয়ার করে দিয়েছেন যে, অর্থনৈতিক বিপর্যয় মহামন্দার চেয়েও খারাপ হবে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ঘনিষ্ঠ শিক্ষা বিষয়ক মন্ত্রী এড বলস এই সপ্তাহে এক সম্মেলনে বলেছেন, এবারের সংকট ‘১০০ বছরের বেশি সময়ের’ মধ্যে সবচেয়ে কঠিন বৈশ্বিক মন্দা। ইয়র্কশায়ার পোস্ট সংবাদপত্র এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশ্বে শীর্ষস্থান দখল করেছে
বিশ্বের খ্যাতনামা বিশ্ব-বিদ্যালয়গুলোর মধ্যে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ঈর্ষণীয় স্থান দখল করে নিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জরিপ সংস্থা টাইমস অনলাইন ২০০৮ সালের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের যে তালিকা প্রকাশ করেছে তাতে অন্ততঃ ২০টি বৃটিশ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com