ইতিহাস গড়েই ঘরে ফিরল জেসিকা
অস্ট্রেলিয়ার ‘দস্যি মেয়ে’ জেসিকা ওয়াটসন অবশেষে ঘরে ফিরেছে। সাত-সাগর পাড়ি দিয়ে গতকাল শনিবার দেশের মাটিতে পা রেখেছে সে। এর মাধ্যমে জেসিকা হলো কারও সাহায্য ছাড়াই এবং বিরামহীনভাবে বিশ্ব প্রদক্ষিণ করা সবচেয়ে কম বয়সী মানুষ।
সাত মাসের ভ্রমণে ২৩ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়েছে ১৬ বছর বয়সী এ স্কুলছাত্রী। গতকাল দুপুর ঠিক দুটায় সিডনি পোতাশ্রয়ে ভেড়ে তাঁর ইয়ট। গোলাপি রংয়ের ইয়টটি পোতাশ্রয়ে ঢোকার মুহূর্তে হাজার মানুষের মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে চারদিক প্রকম্পিত হয়ে ওঠে। অনেকেই ছিলেন জেসিকার ইয়টের সঙ্গে মেলানো গোলাপি রংয়ের পোশাকে। ১০০ নৌকার একটি বহর এগিয়ে যায় তাকে স্বাগত জানাতে। অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী কেভিন রাডও। ছিলেন সবচেয়ে কম বয়সে (১৮) সাগরপথে বিশ্ব প্রদক্ষিণের এত দিনের রেকর্ডধারী স্বদেশী জেসি মার্টিনও। এ ছাড়া টেলিভিশনের পর্দায় এ দৃশ্য উপভোগ করে আরও লাখ লাখ মানুষ।
তীরে ভেড়ার কিছু আগে জেসিকার ব্লগে লেখা প্রতিক্রিয়া ছিল, ‘এটা ঠিক যেন বড়দিনের আগের দিনের মতো। তবে বড়দিনেও এতটা উত্তেজিত, আবেগপ্রবণ হয়েছি বলে মনে পড়ে না।’
|
একটি নাটকে মাত্র সাতটি দৃশ্যে অভিনয় করেছেন তিশা
একটি নাটকে মাত্র সাতটি দৃশ্যে অভিনয় করেছেন তিশা। আর এই সাতটি দৃশ্যে তিনি অভিনয় করেছেন সাতটি চরিত্রে। নাটকের নাম আমার চ।
ভিনগ্রহ থেকে আসা একটি মেয়েকে নিয়ে নাটকের গল্প। অন্য গ্রহের এই মেয়েটি নায়কের সামনে একেক সময় একেক রূপে এসে হাজির হয়। চরিত্রগুলো হলো—তোতলামির সমস্যা, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুবই আধুনিক ও ধনী বাবার মেয়ে, চারুকলার শিল্পী, যৌনকর্মী, পরী আর সবশেষে বাস্তবের একটি মেয়ে।
তিশা জানান, প্রতিটি চরিত্রই তাঁকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে হয়েছে।
|
পিকাসোর ন্যুড, গ্রিন লিফস অ্যান্ড বাস্ট\'র নতুন রেকর্ড
সবচেয়ে দামি শিল্পকর্ম হিসাবে নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর \'ন্যুড, গ্রিন লিফস অ্যান্ড বাস্ট\' নামের চিত্রকর্মটি।
নিউ ইয়র্কের ক্রিস্টি হাউসের ডাকা এক নিলাম থেকে মঙ্গলবার ছবিটি ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়।
১৯৩২ সালে আঁকা চিত্রকর্মটি কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি টেলিফোনের মাধ্যমে এ বিশাল অঙ্কের দর হাঁকেন।
পঞ্চাশের দশক থেকেই চিত্রকর্মটি শোভা পাচ্ছিল বিশ্বখ্যাত শিল্পকর্ম সংগ্রাহক লস এঞ্জেলেসের প্রয়াত ফ্রান্সেস অ্যান্ড সিডনি ব্রডির সংগ্রহশালায়। পঞ্চাশ বছর ধরে এই শিল্পকর্মটি তাই লোকচক্ষুর অন্তরালেই ছিল।
পিকাসোর রক্ষিতা ম্যারি থেরেসা ওয়াল্টার, যিনি প্রায়ই পিকাসোর সাবজেক্ট হতেন, তাকে নিয়েই প্রতীতিবাদী ও আধুনিক ঘরানার এ চিত্রকর্মটি আঁকা হয়।
|
৭৫ বছর পানাহার না করে বেঁচে আছেন প্রহ্লাদ ভাইজানি
প্রহ্লাদ ভাইজানি নাম হলেও মানুষ তাকে মাতাজি বলেই ডাকে। গেরুয়া পরিহিত দীর্ঘ সাদা চুল-দাড়িতে ৮২ বছর বয়স্ক এ ভারতীয়কে একজন সাধু-সন্ন্যাসী বলেই মনে হয়। মাতাজি পানাহার না করেই আর দশজন সাধারণ মানুষের মতো দীর্ঘ প্রায় ৭৫ বছর বেঁচে আছেন। ৮ বছর বয়স থেকে পানাহার ত্যাগ করেন এবং আজ পর্যন্ত মুখ দিয়ে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করেননি। তার এই বেঁচে থাকাটা চিকিৎসা বিজ্ঞানীদের জন্য
বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। তাকে নিয়ে শুরু হয়েছে গবেষণা। এ জন্য গত ২২ এপ্রিল তাকে আহমেদাবাদের স্ট্যালিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ মে পর্যন্ত চলবে তার উপর গবেষণা। ৩২ জন চিকিৎসক তার উপর গবেষণা করছেন। এদের মধ্যে স্ট্যালিন হাসপাতালের নিউরোলজিস্ট ড. সুধীর শাহের নেতৃত্বে রয়েছেন ২৫ জন বিশেষজ্ঞ। তার সাথে রয়েছেন ডিফেন্স ইনস্টিটিউট অব ফিজিওলজি অ্যান্ড এলাইড সায়েন্সের (ডিআইপিএএস) ৭ বিজ্ঞানী।
|
বিপদ পিছু ছাড়ছে না মালিকের, আরো ২টি মামলা দায়ের
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগ আনা হয়েছে। তিনি তার বিয়ে পরবর্তী অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও আলোক সজ্জা করেছেন বলে অভিযোগ এনে সোমবার আদালতে দুটি মামলা দায়ের করা হয়। হাসান শেহরাজ নামে এক ব্যক্তি লাহোর হাইকোর্টে এ বলে অভিযোগ করেন যে, রোববার রাতে শোয়েব তার বিয়ে পরবর্তী অনুষ্ঠানে খাবারের তালিকায় একের অধিক পদ রেখেছেন
ও রাত ১০টার পরও তার এ অনুষ্ঠান অব্যাহত ছিল। সম্প্রতি, অব্যাহত বিদ্যুৎ সংকটের কারণে কোনো অনুষ্ঠানে আলোক সজ্জা করার ওপর পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি করা আছে।
হাসান শেহরাজ আদালতে বলেন, ক্রিকেটার শোয়েব মালিক সরকারের আইন অমান্য করেছেন। তিনি শিয়ালকোট হকি স্টেডিয়ামে মাঝরাত অবধি আলোক সজ্জার আয়োজন করেন। খাবারের মেনুতে একাধিক আইটেম রাখেন। এ জন্য তিনি আদালতের কাছে শোয়েব মালিকের সাজাও দাবি করেন।
|
ভারতীয় চলচ্চিত্র আসছে না
উপমহাদেশের চলচ্চিত্র আমদানির অনুমতি আবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, \"চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবে না। বাংলাদেশে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র না আসতে পারে সে ব্যবস্থা নেবো আমরা।\"
১৯৭২ সাল থেকে বন্ধ থাকার পর সম্প্রতি সরকার উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়।
|
অভিষেক-ঐশ্বিরিয়ার তৃতীয় বিয়ে বার্ষিকী পালন আমেরিকায়
দেখতে দেখতে কেটে গেলো বিয়ের তিন বছর। কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই এ তিন বছর কাটিয়ে দিলেন বলিউডের টিনসেল টাউনের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বিরিয়া রাই বচ্চন। বলিউডের সেরা দম্পতির তালিকাতেও নিজেদের নাম লিখিয়েছেন তারা। বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে অভিষেক ব্যস্ত ছিলেন মিয়ামিতে দোস্তানার শুটিং-এ। তখন অ্যাশ চলে যান সেখানে।
|
ফেসবুক মাইস্পেসে ভিড় করছে শিশুরা
সামাজিক যোগাযোগের সাইটগুলো এখন শুধু পূর্ণবয়স্ক আর টিনএজারদেরই নয়, এখানে এসে ভিড় করছে শিশুরা\"। শিশুদের জন্য নির্ধারিত বয়স মানা হচ্ছে না।৷ ফেসবুক এবং মাইস্পেস-এর মতো সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বয়সের হেরফের করে ঢুকে পড়ছে। এসব সাইটগুলোতে ব্যবহারকারীর সর্বনিম্ন বয়স হতে হয় ১৩ বছর; কিন্তু এসব সাইটগুলোর বয়স যাচাই করার বাস্তব কোন উপায় নেই। অনেক শিশুই সাইন আপ করার সময় বয়স বাড়িয়ে লেখে।
সমাজ বিজ্ঞানীদের ধারণা, শিশুদের এসব সামাজিক যোগাযোগের সাইটের ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ৷
|
চ্যানেল আই সেরা কণ্ঠ : কোনালের মাথায় রাজমুকুট
তখন রাত ১০টা। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক। টিভির পর্দার সামনে কয়েক কোটি দর্শক। প্রতিযোগীরা সারিবদ্ধভাবে মঞ্চের উপর দাঁড়ানো।
হাস্যেজ্জ্বল তাদের মুখ। বুকে অস্থিরতা। সবার একটাই ভাবনা কে হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ এর বিজয়ী।
উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া দ্বিতীয় রানার্স আপ ঘোষণা করলেন রাজশাহীর নদীকে।
গোটা স্টেডিয়াম ফেটে পড়লো আনন্দ উল্লাসে। এরপর প্রথম রানারআপ ঘোষণা করা হলো চৈতীকে। সর্বশেষে ঘোষণা করা হলো চ্যানেল আই সেরাকণ্ঠ-০৯ এর মুকুট বিজয়ী কোনাল-এর নাম।
|
সৈয়দ আশরাফের সফল অস্ত্রোপচার
রাজধানীর ল্যাব এইড হাসপতালে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে শনিবার।
হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়কারী মেজবাহ য়াজাদ বলেন, দুপুর ২টার সময় অস্ত্রোপচার শেষ হয়েছে। আগামী চার ঘণ্টা তিনি পোস্ট অপারেটিভ কক্ষে থাকবেন। এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
আশরাফের ব্যক্তিগত সহকারী সৈয়দ তোফাজ্জল হোসেন বলেন, সৈয়দ আশরাফের অস্ত্রোপচার সফল হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
|