Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
লাগাতার তেল ধর্মঘট শুরু
পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লাগাতার ধর্মঘট আজ সকাল থেকে শুরু হয়েছে। তেল বিক্রির কমিশন ২ শতাংশ থেকে ৭ শতাংশ করাসহ ১৩ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘট চলাকালে দেশের ১ হাজার ৯০০ পেট্রোল পাম্প ও ৭ হাজার ট্যাংক লরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রয়েছে। তবে সিএনজি স্টেশনগুলো এ ধর্মঘটের আওতামুক্ত আছে। ওদিকে পাম্প মালিকদের সঙ্গে আজ আলোচনায় বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে সংগঠনের আহ্বায়ক নাজমুল হক শীর্ষ নিউজ ডটকমকে জানান, ১৩ দফা দাবিতে গত ১৩ মাসে সরকারকে ১৬ বার চিঠি দেয়া হয়েছে। গত ১২ এপ্রিল সংবাদ সম্মেলনে ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত সময় ছিল। কিন্তু সরকার বিমাতাসুলভ আচরণ করছে। আজ পর্যন্ত আমাদের সাথে কোন আলোচনাই করেনি। তাই যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। তিনি বলেন, আন্দোলনে বাধা এলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
ভারত থেকে বিদ্যুৎ আমদানির কর্মপন্থা নির্ধারণে তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে কি করা যায় তা নির্ধারণ করাই এ কমিটির কাজ। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবৈঠক অনুষ্ঠিত হয়।
বিমানের আরেক রুট হাতছাড়া: পুরস্কার হিসেবে ২ কর্তা চীন যাচ্ছেন
বাংলাদেশ বিমানের আরেকটি রুটে বিদেশি বিমান সংস্থাকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হচ্ছে। বিমানের অন্যতম লাভজনক ঢাকা-দুবাই রুটে চায়না ইস্টান এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত ৬ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ জন্য চুক্তি করতে মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর শাকিব ইকবাল খান মজলিস সস্ত্রীক চীন যাচ্ছেন। তারা আজ মঙ্গলবারই চীন যাবেন বলে জানিয়েছেন। সূত্র জানায়, চায়না ইস্টানের দুবাইয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি নেই। তাই তারা বাংলাদেশের জন্য বরাদ্দকৃত স্লট ব্যবহার করে চীনের গুয়াংজু থেকে ঢাকা-দুবাই-গুয়াংজু ফ্লাইট পরিচালনা করতে চায়। এতে মূলত চায়না ইস্টানের ব্যবসায়িক বিস্তার হবে। এ ধরনের ক্ষেত্রে প্রচলিত রীতি হচ্ছে, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে এসে চুক্তি করবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে উল্টো। অভিযোগ রয়েছে, চুক্তি করার নামে মূলত চায়না ইস্টানের অর্থে এই দুই কর্মকর্তার সপরিবারে চীন ভ্রমণই মুখ্য বিষয়। বিমান মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, এ চুক্তি উপলক্ষে সপরিবারে চীন সফরের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি এটাকে ঘুষ বিবেচনা করে যেতে রাজি হননি। অবশ্য যোগাযোগ করলে মন্ত্রী এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি আয় ১২% বৃদ্ধি
রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব কথা বলেন। তিনি বলেন, এই সাফল্য সুবিধাবঞ্চিত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেয়া হবে।সভায় গভর্নর আরও বলেন, তথ্য ও অর্থ—এ দুটি বিষয় এক হলে আর্থিক ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়ে। আর ব্যাংকিং ব্যবস্থাপনার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে পারলে দারিদ্র্য কমে যাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
চাল রপ্তানিতে আরও ছয়মাস নিষেধাজ্ঞা
সব ধরনের চাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। আগামী শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বৃহস্পতিবারই চাল রপ্তানির ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।খাদ্য সংকট এবং চালের দামের উর্ধ্বগতি ঠেকাতে বিগত তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো চাল রপ্তানি নিষিদ্ধ করে। পরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুন মাসে এর মেয়াদ ছয় মাস বাড়ায়।
বছর শেষে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
বিশ্ব মন্দার মধ্যেও ২০০৯ এ দেশের অর্থনীতির ভালো ছিলো বলে দাবি করছেন অর্থমন্ত্রী ও গভর্নর। অর্থনীতির সূচকগুলো তাদের পক্ষেই যায়।তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় ধরে বিনিয়োগে যে খরা চলছিলো, তা প্রায় এক বছরে কাটাতে পারেনি মহাজোট সরকার। অর্থমন্ত্রী নিজেও তা স্বীকার করে আশা করছেন, অচিরেই তা কেটে যাবে।এদিকে সারা বছর মোটামুটি গেলেও বছর শেষে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে বিশেষ করে চালের দাম বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।জানুয়ারিতে মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর পরই চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশ খানিকটা কমেছিলো। মোটা চালের কেজি ২০ টাকায় নেমে আসে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়েও চালের কেজি ছিল ৩০ টাকার ওপরে।
ক্ষতির মুখে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠা
বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাপানের টয়োটা বিরাট ক্ষতির মুখে পড়েছে। গত বছর শুরু হয়ে মন্দাভাব এখনো অব্যাহত রয়েছে। টয়োটা তাদের এ ক্ষতির জন্য বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দাকেই দায়ী করেছে। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন- টয়োটা কোম্পানির ক্ষতি হয়েছে ১৫০ বিলিয়ন ইয়েন।
বিশ্ববাজারে জ্বালানিসহ পণ্যমূল্য কমলেও বাংলাদেশে এর কোন প্রভাব নেই
বিশ্ব বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমলেও বাংলাদেশে ক্রেতা-ব্যবসায়ী উভয়ই সংকটে। ক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম পড়ে গেলেও বাংলাদেশে উৎপাদিত পণ্যবাজারে তার কোন প্রভাব নেই। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য কমে যাওয়ায় দেশীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছে।
মূল্য নিয়ে দুশ্চিন্তায় মালিকরা : চতুর্মুখী সঙ্কটে চামড়া শিল্প
কোরবানি ঈদকে সামনে রেখে চতুর্মুখী সঙ্কটে পড়েছে চামড়াশিল্প। চামড়ার মূল্য নিয়ে দুশ্চিন্তায় আছেন এ শিল্পের মালিকরা। মৌসুমী ব্যবসায়ীদের অপতৎপরতায় চামড়ার বাজারে অসি\'রতার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বৈশ্বিক মন্দায় ৩০ শতাংশ চামড়ার শিফমেন্ট আটকে পড়েছে। অবিক্রিত ওইসব চামড়া পড়ে আছে অধিকাংশ ট্যানারিতে।
আবারো ৪৬ ডলারের নিচে নেমে এসেছে তেলের দাম
সিঙ্গাপুর, ৪ ডিসেম্বর ।-এশিয়ার বাজারে বৃহস্পতিবার তেলের দাম আবার তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। সিঙ্গাপুরে ইলেকট্রনিক ট্রেডিংয়ে বৃহস্পতিবার জানুয়ারিতে সরবরাহের জন্য প্রতি ব্যারেল তেলের দাম ১ দশমিক ১৯ ডলার কমে ৪৫ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com