Saturday, July 04, 2009   
  Home Archive Advertisment Contact Us About Us  
দেশের বিদেশের সম্মানিত পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অপ্রত্যাশিত কিছু যান্ত্রিক ত্রুটির কারণে পত্রিকার নিয়মিত নিউজ আপডেট সাময়িক বন্ধ থাকায় আমরা দু:খিত। এখন থেকে প্রতিদিনের নিউজ যথা সময়ে আপডেট করা হবে।        
Opinion Pool
সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বয়ং দলীয় সভানেত্রী নিজে অতিষ্ঠ। আপনি কি মনে করেন সরকারের উচিত এখনই ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া?
 
   হ্যাঁ
   না
   মন্তব্য নেই
   
ফলাফল
 
 
 
ইতিহাসের পাতা থেকে
ইতিহাসের এই দিনে ইতিহাসের এই দিনের প্রধান প্রধান ঘটনাবলী নিম্নরূপ : ১৮৩৪-আপার কানাডায় ইয়র্ক নগরী টরোন্টো হিসেবে অঙ্গীভুত করা হয়। ১৮৩৬-টেক্সাসের সান এন্টনিওতে দীর্ঘ ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর কাছে আলমো মিশনের পতন ঘটে। এই অভিযানে ড্যাভি ক্রোকেট এবং প্রতিরোধ বাহিনীর ১৮৬ জন সদস্য প্রাণ হারায়। ১৮৫৩-ইটালীর ভেনিসে ভারদির অপেরালা ত্রাভিয়াতা প্রথম প্রদর্শন করা হয়। ১৮৫৭-সুপ্রিমকোর্ট রড্রেড স্কট সিদ্ধান্তে রায় দেয় যে ক্রীতদাস স্কট তার মুক্তির জন্য ফেডারেল আদালতে মামলা করতে পারবেন না। ১৯২২-যুক্তরাষ্ট্র চীনে অস্ত্র রপ্তানী নিষিদ্ধ করে। ১৯৪৪-দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্লিনে প্রথম আমেরিকান হামলার সময় ব্যাপক বোমাবর্ষণ করা হয়। ১৯৪৫-দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম মার্কিন সেনাবাহিনীর কাছে জার্মান নগরী কলোনের পতন ঘটে। ১৯৪৬-ফ্রান্স ইন্দো-চায়না ফেডারেশনের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভিয়েতনামকে স্বীকৃতি দেয়। ১৯৫৩-জি এম মালেনকভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হিসেবে প্রয়াত জোসেফ স্টালিনের উত্তরাধিকারী হন। ১৯৫৭-ব্রিটেনের সাবেক দুটি উপনিবেশ গোল্ড কোস্ট ও টোগোল্যান্ড পশ্চিম আফ্রিকার স্বাধীন দেশ ঘানা গঠন করে। ইসরাইলী সৈন্যরা গাজা এলাকা জাতিসংঘ বাহিনীর কাছে হস্তান্তর করে। ১৯৬২-যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশীয় চুক্তি সংস্থার ব্যবস্থার জন্য অপেক্ষা না করেই সরাসরি কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে থাইল্যান্ডকে রক্ষার জন্য অঙ্গীকার ব্যক্ত করে। ১৯৬৪-মার্কিন প্রতিরক্ষা দপ্তর ঘোষণা করে যে, কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথম দক্ষিণ ভিয়েতনামে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সৈন্য পাঠানো হচ্ছে। ১৯৭০-চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান আলেক্সান্ডার ডুবচেককে দল থেকে বরখাস- করা হয়। ১৯৭১-দক্ষিণ ভিয়েতনামীরা জানায়, লাওসের দক্ষিণাঞ্চলের সিপনে কমিউনিস্ট চালান আটক করা হয়েছে। ১৯৭৫-আরব সন্ত্রাসীরা তেল আবিবের একটি হোটেলে হামলা চালালে ১৪ জন নিহত হয়। ১৯৮১-সিবিএস ইভেনিং নিউজ-এর প্রধান উপস্থাপক ওয়াল্টার ক্রোমকাইট শেষবারের মত ঘোষণা দেন। ১৯৮৮-হাজার হাজার তিব্বতী স্বাধীনতার দাবিতে বিক্ষোভের সময় রাজধানী লাসা নগরীতে ব্যাপক ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। ১৯৮৯-ভারতের পশ্চিমাঞ্চলীয় বরোদায় স্থানীয়ভাবে তৈরী মদ্যপানে কমপক্ষে ১০৯ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই শ্রমিক। ১৯৯০-আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শাহনেওয়াজ তানাই নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ১৯৯১-ইরাকী সৈন্যরা বসরায় এক বিদ্রোহ দমন করে এবং বিদ্রোহ কবলিত দক্ষিণাঞ্চলীয় নগরীগুলোর দিকে যাত্রা করে বলে খবরে বলা হয়। ১৯৯৩-এঙ্গোলার ইউনিটা বিদ্রোহীরা সরকারী সৈন্যদের সঙ্গে দুই মাসের সংঘর্ষের পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হুয়ামবো দখল করে। ১৯৯৪-সোমালিয়ার যুদ্ধবাজ নেতা মোহাম্মদ ফারাহ আইদিদ কায়রোয় অপর ১২টি গোষ্ঠীর নেতৃবৃন্দের সই করা একটি শানি- চুক্তি প্রত্যাখ্যান করেন। ১৯৯৬-সার্বরা বসনিয়ার হাদাজিচি উপশহর ছেড়ে গেলে হাজার হাজার উল্লসিত মুসলিম ও ক্রোট রাস্তায় নেমে আসে। ১৯৯৭-শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীরা একটি সেনা ঘাঁটি এবং বিমান ঘাঁটিতে যৌথভাবে হামলা চালিয়ে দুই মাসের শান্ত পরিসি'তি নষ্ট করে। এই হামলায় কমপক্ষে ২১৩ জন প্রাণ হারায়। ১৯৯৮-পুয়ের্তো রিকো স্বাধীন দেশ হবে নাকি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য থাকবে তা নির্ধারণে গণভোট করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট দেয়। ১৯৯৯-খুনী খেমাররুজের সর্বশেষ নেতা তা মককে কম্বোডিয়ার সেনাবাহিনী গ্রেফতার করে এবং বিচারের জন্য রাজধানী নমপেনে নিয়ে যায়। ২০০১-ক্যালিফোর্নিয়ার সানি-তে হাইস্কুলে ১৫ বছর বয়সী চার্লস এন্ড্রু উইলিয়ামস সহপাঠিদের গুলী বর্ষণ করলে দুজন নিহত এবং অপর ১৩ জন আহত হয়। ২০০২-জাতিসংঘ আন্তর্জাতিক ফৌজদারী ট্রাইব্যুনাল সাবেক যুগোশ্লাভ প্রেসিডেন্ট স্লোবোদান মিলেসেভিচের অস্থায়ীভাবে মুক্তির অনুরোধ প্রত্যাখ্যান করে। ২০০৩-সাহারা মরুভূমিতে উড্ডয়নের পরপরই একটি আলজেরীয় যাত্রী বিমান বিধ্বস্ত হয়ে ১১৬ জন নিহত হয়। ২০০৪-শ্রীলংকার তামিল টাইগার বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় শক্তিশালী কমান্ডার বিনয়াগামূর্তি মুরলিধরনকে বরখাস্ত করে। আজ যারা জন্মেছেন: ইটালীয় রেনেসাঁ শিল্পী মিকেলাঞ্জেলো (১৪৭৫-১৫৬৪), ফরাসী লেখক সিরানো ডি বার জেরাক (১৬২০-১৬৫৫), ইংরেজ কবি এলিজাবেথ ব্যাবেট ব্রাউনিং (১৮০৬-১৮৬১), মার্কিন ঘোষক এড ম্যাকমোহন (১৯২৩---), মার্কিন পরিচালক রব রাইনার (১৯৪৭--) এবং মার্কিন বাস্কেট বল খেলোয়াড় শাকুইলি ও’নীল (১৯৭২---)।
 
মাইকেলের মৃত্যু নিয়ে সারা বিশ্বে সন্দেহের ঝড়, জ্ঞান হারানোর পর সঙ্গীর ইমার্জেন্সি ফোনের রেকর্ড ফাঁস

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের অকালমৃত্যু নিয়ে যখন নানামুখী গুজব ও তর্ক-বিতর্কের ঝড় বইছে তখনই মাইকেল অসুস্ত হবার পর তার অজ্ঞাত একজন সঙ্গী যুক্তরাষ্ট্রের ইমার্জেন্সি নম্বর ৯১১ তে ফোন করে এই তারকাকে বাঁচানোর যে আকুতি জানিয়েছিলেন সেই কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। বৃহস্পতিবার হার্টঅ্যাটাকে মাইকেলের মৃত্যুর খবর জানা গেলেও এই হৃদয়বিদারক ঘটনার পেছনে আর কোন রহস্য আছে কিনা বিভিন্ন মহলে তার অনুসন্ধান শুরু হয়।
বিস্তারিত
boodaq.com

পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আলোচনা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করা যাবে না

পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপুমনি বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণ কাজ শুরম্ন না করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশের সংসদীয় দলের বাঁধ এলাকা পরিদর্শন এবং পরিবেশের ওপর বাঁধের সম্ভাব্য প্রভাব বিষয়ক জরিপ প্রতিবেদন তৈরি না হওয়া পর্যনত্ম বাঁধ নির্মাণের সবরকম কাজ বন্ধ রাখার আহ্বান জানান। নিউইয়র্কে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীমতি প্রীনিত কাউরের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
বিস্তারিত
boodaq.com
মুখ খুলেছেন আবদুল জলিল : আমু, রাজ্জাক, তোফায়েল, সুরঞ্জিতরা দালাল
বর্তমান সরকারের মন্ত্রিসভায় একটি বিশেষ গোয়েন্দা সংস্থার একাধিক বেতনভুক্ত এজেন্ট রয়েছে। এমন দাবি খোদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের। দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে দুই নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদককে দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, অন্যায়ভাবে তাকে দলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।
বিস্তারিত
‘মইন উ আহমেদকে রাষ্ট্রদূত করা হচ্ছে না’
জাতিসংঘ থেকে মাহমুদ খান তাসের জানান, পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি বহির্বিশ্বে প্রজাতন্ত্রের প্রতিনিধি কিংবা কূটনীতিক হিসেবে বিদায়ী সেনাপ্রধান মইন উ আহমেদের নিয়োগ সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।
বিস্তারিত
প্রমাণ করব, আইনের ঊর্ধ্বে কেউই নয়: নতুন দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গোলাম রহমান বুধবার বলেছেন, প্রতিষ্ঠানটি প্রমাণ করবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিবিরোধী অভিযানে নিজের সমর্থনের কথাও জানাল নতুন চেয়ারম্যান। দুর্নীতি দমনে আপসহীন থাকার কথা জানিয়ে গোলাম রহমান একইসঙ্গে বলেছেন, দুদক কারও দুর্ভোগের কারণ হবে না। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে।
বিস্তারিত
খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার ১৫ দিনের মধ্যে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব শিমুল বিশ্বাস সন্ধ্যায় বলেন, বেলা সাড়ে তিনটায় ক্যান্টনমেন্ট বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ হস্তান্তর করেন। তিনি জানান, খালেদা জিয়া সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে নোটিশের বিষয়টি আলোচনা করছিলেন। এর কিছু আগে মোহাম্মদ ইউনুস নিজেই নোটিশটি গ্রহণ করার কথা নিশ্চিত করেন।
বিস্তারিত
সকল বেসরকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে
আপাতত বেসরকারিকরণ বন্ধ, বন্ধ রাষ্ট্রীয় কলকারখানা চালু এবং ১৬টি বড় বড় খাতে বিনিয়োগের নিয়ন্ত্রণ হাতে রেখে সরকার নতুন শিল্পনীতি প্রস্তাব করেছে। শনিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে শিল্পনীতি-২০০৯-এর খসড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বেসরকারিকরণ বন্ধ রাখার পক্ষে যুক্তি তুলে ধরে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া সাংবাদিকদের বলেন, বেসরকারিকরণ করা অনেক কারখানা ব্যক্তিগত মালিকানায় নিয়ে ফেলা রাখা হয়েছে। অনেকে কারখানার জমি বিক্রি করে দিয়েছে। বেসরকারিকরণ করা মানে এই নয় যে লুটপাটের সুযোগ করে দেওয়া। রাষ্ট্রায়ত্ব মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এখন আর বেসরকারিকরণ করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। চালু করার ক্ষেত্রে কোন কারখানাগুলো অগ্রাধিকার পাবে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। খুলনা নিউজপ্রিন্ট, নর্থ বেঙ্গল পেপার মিলসহ বিভিন্ন বন্ধ কারখানার কোনটা চালু করা যায় সে ব্যাপারে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেবো। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে শিল্প গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে দিলীপ বড়–য়া বলেন, আমি মনে করি বিশ্ব মন্দা আরো দীর্ঘায়িত হবে। মন্দার কথা মাথায় রেখেই এ নীতি তৈরি করা হয়েছে।
বিস্তারিত
চট্টগ্রামে জাজডুবিতে অচল বন্দর নগরী
লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় মঙ্গলবার রাত থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ১১০০ টন সিমেন্ট ক্লিংকার খালাস করে জেটিতে আসার সময় মঙ্গলবার রাত ৯টায় বন্দর চ্যানেলের কর্ণফুলী মোহনার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় সেভেন সার্কেল-২৫ নামের কোস্টার জাহাজটি বাতাস ও ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় ডুবে গেলে এ অচলাবস্থার সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এ ধরনের গুরুতর সংকট এবারেই প্রথম বলে বন্দরের কর্মকর্তারা জানান। সেভেন রিং সিমেন্ট কারখানার জন্য সেভেন সার্কেল গ্রুপের একটি ছোট আকৃতির জাহাজে করে এই ক্লিংকার বহন করা হচ্ছিল।
বিস্তারিত
পাকিস্তান বিশ্বকাপ আয়োজন করতে পারবে না
দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য বিরাট এক দুঃসংবাদ। আগামী বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়েছে তারা। শুক্রবার দুবাইয়ে নির্বাহী বোর্ডের সভায় পাকিস্তানের \'অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি\'র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানও সহ-আয়োজক ছিল ওয়ানডের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটির।
বিস্তারিত
এবার গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের পথে আসছে যুক্তরাষ্ট্র
এই প্রথমবারের মতো গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ পরিস্কার করলো যুক্তরাষ্ট্র। সাবেক বুশ প্রশাসনের নীতি থেকে অনেকটা সরে এসে দেশটির পরিবেশ রক্ষা সংস্থা (ইপিএ) গ্রিনহাউস গ্যাস নির্গমনকে জলবায়ু-উষ্ণায়নকারী দূষণ এবং মানব স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করেছে শুক্রবার। এর ফলে ওবামা প্রশাসন কার্বন নির্গমন রোধে একটি আইন পাসের পথে এগোতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত
খালেদার বাড়ী ছাড়ার নোটিশ বিএনপি’র প্রত্যাখান
বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটির কোনো আইনগত ভিত্তি নেই। সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলেও আখ্যায়িত করেন। এ উদ্যোগের প্রতিবাদে চলমান কর্মসূচী অব্যাহত থাকবে বলে এ নেতা জানান। নজরুল ইসলাম খান জানান, তারা আইনজীবী ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। এর কোন আইনগত ভিত্তি নেই। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আইনজীবীদের সঙ্গে বসে এ ব্যাপারে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে পরবর্তীতে আলোচনায় বসবো। বিএনপির যুগ্ম মহাসচিব মন্তব্য করেন, দেশে বেকার সমস্যা, বিদ্যুৎ সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা বাদ দিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে বেগম জিয়ার তিন যুগের বাসস্থান থেকে তাকে উচ্ছেদের জন্যই এ নোটিশ দেওয়া হয়। এর আগে বিকেলে বিচারপতি টিএইচ খান, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসেন বলে নজরুল ইসলাম জানান।
বিস্তারিত
প্রকাশিত হয়েছে নজরুল মিন্টো’র উত্তর আমেরিকার চালচিত্র
দীর্ঘ তিন দশক প্রবাসে অবস্থানকালে সাংবাদিক নজরুল মিন্টো খুব কাছে থেকে দেখেছেন কানাডা-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের। একজন সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং সংগঠক হিসেবে কমিউনিটির নানান ঘটনা প্রবাহের সাক্ষী তিনি। অম্ল-মধূর সেই অভিজ্ঞতার আলোকে লেখা উত্তর আমেরিকার চালচিত্র প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। ঘটনা-দুর্ঘটনা ও জীবনের বাস্তব প্রতিচ্ছবি তার লেখার বিষয়বস্ত। রয়েছে নানান জানা-অজানা তথ্য। লেখকের মতে, ‘উত্তর আমেরিকার চালচিত্র’ বইটি শুধু আমেরিকা আর কানাডারই চালচিত্র নয়, মূলত তৃতীয় বাংলায় বসবাসকারী তথা সকল প্রবাসী বাঙালির জীবনচিত্র। গত ২৫ ফেব্রুয়ারী ঢাকায় জাতীয় যাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কলামিস্ট ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। সঙ্গে ছিলেন কবি বেলাল চৌধুরী।
বিস্তারিত
রোগ প্রতিরোধে চা
চায়ের উপকারিতা শুধু সকালের ভাঙা ঘুমের জড়তা কাটানোতেই সীমাবদ্ধ নয়। চায়ে আছে বহুমুখী গুণ যা আপনাকে সুন্দর ও সুস্থ রাখতে সহায়ক। চা খেলে গায়ের রং পরিবর্তন বা কালো হয় এমন ধারণা সম্পূর্ণ ভুল। আবার কেউ কেউ মনে করেন চা খেলে ত্বক খসখসে হয়ে যাবে। অনেকে আবার বিশ্বাস করেন, চা খেলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, চামড়ায় কালো ছাপ পড়ে এর কোনটিই ঠিক নয়। তবে মাত্রাতিরিক্ত খেলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিস্তারিত
এবার ভাইরাস থেকে ব্যাটারি!
এবার ভাইরাস ব্যবহার করে ব্যাটারি উদ্ভাবন করল ম্যাসাচুসেটস ইন্সটিটিট অব টেকনোলজি (এমআইটি)-এর গবেষকরা। ভাইরাসের জিনগত পরিবর্তন ঘটিয়ে গবেষকরা লিথিয়াম আয়ন ব্যাটারির ধনাত্মক এবং ঋনাত্মক প্রান্ত উদ্ভাবনে সক্ষম হয়েছেন।
বিস্তারিত
শীর্ষ সন্ত্রাসীরা আবার দেশে ফিরছে : উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড
ক্রসফায়ারের ভয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা আবার দেশে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে রাজধানীর কয়েকটি এলাকায় তাদের আনাগোনায় অনেকেই আতংকিত হয়ে পড়েছেন। তবে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক বলেছেন, শীর্ষ সন্ত্রাসীরা দেশে ফিরেছে এসবের কোন সুনিদির্ষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে ওয়াচে রাখা হয়েছে।
বিস্তারিত
Bulletin Board
প্রিয় পাঠক,
আপনি ইচ্ছে করলে আপনার মতামত বিভিন্নভাবে এখানে প্রকাশ করতে পারেন। (১) কলাম লিখতে পারেন, (২) আপনি চিঠিপত্র লিখতে পারেন, (৩) আপনি কমেন্টস-এ গিয়ে ইংরেজী বা বাংলায় অথবা বাংরেজী (ইংরেজী অক্ষর কিন' উচ্চারণ বাংলায়)-তে লিখে সাবমিট করতে পারেন। -সম্পাদক
 
 
Comments
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com
Bangladesh Office : 43-R/10 Panthapath, Dhaka-1215, Phone: 02-913-3091 Sylhet Bureau : 1 Fenchuganj Circular Road, Fenchuganj, Sylhet